সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিকল্প শক্তি গড়ে তুলতে হবে : নাহিদ

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিকল্প শক্তি গড়ে তুলতে হবে : নাহিদ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তুরণদের শক্তিশালী করতে বিকল্প দল এখন বাংলাদেশে নেই। তাই বিকল্প শক্তি আমাদের গড়ে তুলতে হবে। আমরা যেভাবে দেশটা চেয়েছিলাম সেভাবে হয়নি।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বাংলামোটরে পার্টি অফিসে বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানসহ সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ নির্বাচনের মধ্যেদিয়ে জনগণের রায় গণভোটকে অস্বীকার করা করা হয়েছে। চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস যেভাবে সারা দেশে ছেয়ে যাচ্ছে এজন্য আমাদের একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।

নাহিদ ইসলাম বলেন, দেশটা আগের বন্দোবস্তে যেতে দিতে পারি না। দেশের সবগুলো প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে। এই নির্বাচনের মধ্যেদিয়ে আওয়ামী লীগের জায়গায় বিএনপির সরকার প্রতিস্থাপিত হয়েছে।

তিনি বলেন, আমরা দেশের ক্ষমতা কাঠামোর পরিবর্তন চাই। এজন্য তরুণদের শক্তি বাড়াতে ঐক্যবদ্ধ হয়েছি।