সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

পূর্ণাঙ্গ সংস্কারের পরেই নির্বাচন হবে: জামাত ইসলামী

পূর্ণাঙ্গ সংস্কারের পরেই নির্বাচন হবে: জামাত ইসলামী

সম্পূর্ণ সংস্কারের পরেই নির্বাচন চায় জামাত ইসলামী বাংলাদেশ। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে এই দাবিটি তুলে ধরেন।
 

মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের জানান, জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী হওয়া চলবে না, তাই প্রথমে স্থানীয় নির্বাচন, তারপর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
 

তিনি বলেন, "নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হয়, তাহলে অবশ্যই সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। নো ইলেকশন উইদাউট রিফরম।"
 

বৈঠকে জামাত ইসলামী ৩০টি দাবির একটি তালিকা নির্বাচন কমিশনের কাছে দাখিল করে।
 

যখন সাংবাদিকরা জানতে চান, "নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আপনি এর সঙ্গে একমত কি না?", মিয়া গোলাম পরোয়ার বলেন, "দিন-তারিখ কোনো বিষয় নয়। আগে সম্পূর্ণ সংস্কার করতে হবে, তারপর নির্বাচন।"
 

বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন এবং অন্যান্য কমিশনাররা। জামাতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন হামিদুর রহমান আজাদ, মতিউর রহমান আকন, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট কামাল উদ্দিন এবং এডভোকেট ইউসুফ আলী।