সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১০:৪২:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

এমপি আনার খুন: সন্দেহজনক অনেকই পলাতক

এমপি আনার খুন:  সন্দেহজনক অনেকই পলাতক

বুধবার (২২ মে) সকালে পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেন থেকে পুলিশ আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করে। স্থানীয় পুলিশ সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, আনোয়ারুল আজিম নিখোঁজ হওয়ার দিনই খুন হন। হত্যার পর তার মরদেহ গুম করার চেষ্টা করা হয় এবং মোবাইল লোকেশন পরিবর্তন করে বিভ্রান্ত করা হয়। স্থানীয় গণমাধ্যম কলকাতা২৪ জানিয়েছে, আনারের শেষ মোবাইল লোকেশন বিহারে পাওয়া গিয়েছিল। গত ১৪ মে থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। আট দিন নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের কাছে মেসেজ পাঠানো হয় যে তিনি নয়াদিল্লি চলে গেছেন।

সংবাদমাধ্যমটি জানায়, ১৩ মে নিউটাউনের একটি বাড়িতে যান এমপি আনার। সেই বাড়িতেই তাকে খুন করা হয়। নিউটাউনে যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেটি একজন এক্সাইজ অফিসারের ভাড়া নেয়া বাড়ি ছিল। খুনের দিন বাড়িটিতে নারীসহ একাধিক লোক ছিলেন, কিন্তু আনারের মৃত্যুর পর সবাই ভারত থেকে পালিয়ে যান।

১২ মে এমপি আজিম চিকিৎসার জন্য ভারতে যান। তিনি নিজের গাড়িতে দর্শনা চেকপোস্ট পার হয়ে ভারতের গেদে স্টেশনে প্রবেশ করেন। আনুষ্ঠানিকতা শেষে ওপারের একটি রিকশায় রওনা হন। এ সময় তার সঙ্গে একটি লাগেজ ছিল। পরে গোপাল বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তি ১৮ মে কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজিম তার কলকাতার বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় ফিরে আসার কথা বলেছিলেন, কিন্তু ফেরেননি। ১৫ মে তার নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আরেকটি বার্তা আসে, যাতে তিনি দিল্লি পৌঁছার কথা জানিয়ে বলেন, ‘আমার সঙ্গে ভিআইপিরা আছেন, ফোন করার দরকার নেই।'