মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০২:০৪:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

ঢাকা প্রেসঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্বশত্রুতার জের ধরে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন:

  • চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন বাচ্চু
  • আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের সালাউদ্দিন
  • আব্দুর রহমান
  • মফিজুর রহমান খন্দকার
  • জিয়াউদ্দিন শিমুল
  • জাহিদ বিন শুভ
  • রেজাউল করিম বাবলু
  • রিয়াজ উদ্দিন মিয়াজী
  • আমির হোসেন

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন:

  • আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের নুরুল আলম
  • কফিল উদ্দিন
  • নুরুন্নবী সুজন
  • ইকবাল আহমেদ
  • সাইফুল ইসলাম
  • মাহফুজুর রহমান খন্দকার
  • মোশারেফ হোসেন
  • মো. আলাউদ্দিন
  • মোহাম্মদ আলী হোসেন

বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

  • ২০১৬ সালের ৮ জানুয়ারি রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের পদুয়ায় সড়কে পথরোধ করে চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে অন্য আসামিরা গুলি করে ও কুপিয়ে হত্যা করেন যুবলীগ নেতা জামাল উদ্দিনকে।
  • তৎকালীন আলকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুর চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় জামাল উদ্দিনের সাথে বিরোধ ছিল বলে অভিযোগ।
  • নিহত জামালের বড় বোন জোহরা আক্তার বাদী হয়ে মামলা করেন।
  • মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হয়।

 

উল্লেখ্য যে, রায় ঘোষণার সময় একজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ও দুইজন খালাসপাপ্ত আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।