সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৩:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঈদে এটিএন বাংলায় ড. মাহফুজুর রহমানের একক ও দ্বৈত গানের অনুষ্ঠান

ঈদে এটিএন বাংলায় ড. মাহফুজুর রহমানের একক ও দ্বৈত গানের অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক, ঢাকা প্রেসঃ

এটিএন বাংলা ঈদের আয়োজনে নিয়মিত হয়ে উঠেছে ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠান। এবারও ঈদ উপলক্ষে দুটি একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন এই জনপ্রিয় শিল্পী।

একক সঙ্গীতানুষ্ঠান "আমার চোখের আলো"

এটিএন বাংলায় প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে। অনুষ্ঠানে থাকবে মোট ১০ টি গান। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। বাংলা গানের পাশাপাশি থাকবে জনপ্রিয় হিন্দি গানও।

গানের তালিকা:
(১) আমার চোখের আলো.... (২) তুমি তো জানো না প্রিয়.... (৩) তোমার নিঃশ্বাসে বিষ ছিল.... (৪) চুপ কেন তুমি চুপ কেন.... (৫) প্রথম প্রেম.... (৬) নীলে নীলে আম্বার.... (৭) দিল দে দিয়া হ্যায়..... (৮) হামে অর জিনে কি..... (৯) জিনা ইয়াহান মারনা ইয়াহান.....

 

ঈদে এটিএন বাংলায় ড. মাহফুজুর রহমানের একক ও দ্বৈত গানের অনুষ্ঠান

দ্বৈত গানের সঙ্গীতানুষ্ঠান "ওয়াদা করো"

এটিএন বাংলায় প্রচারিত হবে ঈদের পরদিন রাত ১০ টা৩০ মিনিটে। অনুষ্ঠানে থাকবে ৯ টি দ্বৈত গান। ডুয়েট গানগুলোতে ড. মাহফুজুর রহমানের সহশিল্পী হিসেবে রয়েছেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।

  • গানের তালিকা:
    (১) কেহেদু তুমছে.... (২) তুঝে দেখা তু ইয়ে..... (৩) মুঝে দিলসে ভুলানা..... (৪) মেরা দিল ভি কিতনা পাগল.... (৫) ঢোলনা..... (৬) তু চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্ত..... (৭) ওয়াদা কারো..... (৮) সাস মে তেরি..... (৯) তু তু হ্যায় ওয়াহি দিলনে.... (১০) কিতনি বেচেইন হোকে....

এটিএন নিউজে "জড়িয়ে আছি তোমায়"

এটিএন নিউজে প্রচারিত হবে ড. মাহফুজুর রহমানের আরেকটি একক সঙ্গীতানুষ্ঠান "জড়িয়ে আছি তোমায়"। এই অনুষ্ঠানটিও বাংলা এবং হিন্দি গান দিয়ে সাজানো হয়েছে।

 

ঈদের দিন ও পরদিন এটিএন বাংলায় প্রচারিত হবে ড. মাহফুজুর রহমানের একক ও দ্বৈত গানের অনুষ্ঠান। "আমার চোখের আলো" অনুষ্ঠানে থাকবে একক বাংলা ও হিন্দি গান। "ওয়াদা করো" অনুষ্ঠানে থাকবে নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনার সাথে দ্বৈত গান। "জড়িয়ে আছি তোমায়" অনুষ্ঠানটি এটিএন নিউজে প্রচারিত হবে।