মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০২:০৫:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

ঢাকা প্রেসঃ কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় গত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ ১ম ধাপে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান সম্মানিত সদস্যরা। সেই সাথে আগামীতে নান্দনিক কুড়িগ্রাম গড়তেও বেশকিছু বিষয়ে আলোচনা হয়। 

 

রোববার ( ১২ মে ) সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির  সভায়  উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মির্জা মোঃ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জনাব উদয় শংকর চক্রবর্ত্তী, প্রেসক্লাবের সভাপতি জনাব রাজু মোস্তাফিজ সহ  বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক বিভিন্ন সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

 

আইন-শৃঙ্খলা কমিটির সভায়  সাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইন-শৃঙখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই রোধ, মাদক চোরাচালান রোধ, ফুটপাত দখল, শহরের যানজট, শহরের পরিছন্নতা সহ সদাশয় সরকারের ইতিবাচক কার্যক্রম আলোচনার পাশাপাশি  কুড়িগ্রামে চলমান উন্নয়নসহ আগামীর অপার সম্ভবনার নানা উন্নয়নমুখী  পুলিশিং ও প্রকল্প নিয়েও উক্ত সভায় সম্মানিত সদস্যরা  বিস্তারিত আলোচনা করেন।

 

সকলই সম্মিলিত সহযোগিতায় অপার সম্ভাবনার কুড়িগ্রামকে আরো অনেকদূর এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।