বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:২৭:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশের ভেঙে পড়েছে মঞ্চ

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশের ভেঙে পড়েছে মঞ্চ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে পড়েছে। শনিবার (২২ জুলাই) বেলা ৩টায় সমাবেশ শুরু হওয়ার পরপরই নেতাদের ভিড়ে মঞ্চ ভেঙে পড়ে যায়। তবে এতে বড় ধরণের দুর্ঘটনা কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে নেতাকর্মীরদের পদচারণায় মুখর হতে থাকে সমাবেশস্থল। বিকেলে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রমনা এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির তিন সহযোগি সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশস্থল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিসহ অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে স্লোগান দিচ্ছেন নেতা-কর্মীরা।


এদিকে, নেতা-কর্মীদের ভিড়ে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকার লোকারণ্য হয়ে গেছে। ঢাকার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ছাড়াও রাজধানীর আশপাশের জেলাগুলোর অসংখ্য নেতা-কর্মী জড়ো হয়েছেন।

অপরদিকে, তারুণ্যের সমাবেশ এ সমাবেশ থেকে আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীর নয়পল্টনে এক দফা দাবিতে মহাসমাবেশের ঘোষণা আসতে পারে।

জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে এ মহাসমাবেশের আনুষ্ঠানিক ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির একটি সূত্র ইত্তেফাককে এ তথ্য জানিয়েছে।