বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৪:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিলেটে শাহজালাল (র.)-এর ৭০৭তম ওরস শুরু, ভক্তদের ঢল

সিলেটে শাহজালাল (র.)-এর ৭০৭তম ওরস শুরু, ভক্তদের ঢল

                               হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। ছবি: সংগ্রহীত।


সিলেট প্রতিনিধি:



সুফি সাধক ও ইসলাম প্রচারক হজরত শাহজালাল (র.)-এর ৭০৭তম বার্ষিক ওরস শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে মাজারে প্রথা অনুযায়ী গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দুপুর পর্যন্ত চলে এ আনুষ্ঠানিকতা।

 

 

দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত ও আশেকানরা মাজারের জন্য গিলাফ নিয়ে আসেন। ওরসের অন্যতম প্রধান আকর্ষণ গিলাফ ছড়ানোর সময় ভক্তরা গিলাফ ঘিরে মাজারে প্রবেশ করেন এবং শাহজালাল (র.)-এর নামে স্লোগান দেন।
 

এরই মধ্যে বুধবার থেকেই মাজার এলাকায় ভক্তদের সমাগম শুরু হয়। বৃহস্পতিবার বিকেলে মাজার এলাকায় হাজারো ভক্ত-অনুরাগীর উপস্থিতি দেখা যায়। ওরস উপলক্ষে মাজারসংলগ্ন এলাকায় বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকানও বসেছে।
 

ইতিহাস সূত্রে জানা যায়, ১৩০০ খ্রিষ্টাব্দে ইয়ামেন থেকে সিলেটে আগমন করেন হজরত শাহজালাল (র.)। উপমহাদেশের বিভিন্ন অঞ্চল সফরের পর তিনি সিলেটে স্থায়ী আস্তানা গড়ে তোলেন। তার সঙ্গে ছিলেন ৩৬০ জন সফরসঙ্গী, যাদের অধিকাংশের মাজার সিলেট অঞ্চলে অবস্থিত। শাহজালাল (র.) ও তার সঙ্গীদের মাধ্যমে এ অঞ্চলে ইসলামের ব্যাপক প্রসার ঘটে।
 

প্রতি বছর আরবি জিলকদ মাসের ১৮ ও ১৯ তারিখে শাহজালাল (র.)-এর ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। দুই দিনব্যাপী এ আয়োজন বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে শেষ হবে।
 

মাজারের মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান জানান, গিলাফ ছড়ানোর মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শুরুর পর মিলাদ মাহফিল, জিকির-আজগার, কোরআন খতমসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা মাজারে আসছেন। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন। এছাড়া জনসমাগম নিয়ন্ত্রণে মাজার এলাকার বিভিন্ন সড়কে বাঁশ দিয়ে পৃথক পথ তৈরি করা হয়েছে।