সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১০:২৮:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নরসিংদীতে সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার

নরসিংদী জেলা প্রতিনিধি:-

 

নরসিংদীতে এরশাদ মিয়া নামের এক সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে পৌর শহরের কামারগাঁও এলাকার সড়কের পাশের একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত এরশাদ মিয়া (২৫) সদর উপজেলার শান্তি ভাওলা এলাকার আব্দুল খালেকের ছেলে এবং স্থানীয় চিশতিয়া সাইজিং মিলের শ্রমিক।
 

এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, এরশাদ মিয়া শহরের চৌয়ালাস্থ চিশতিয়া সাইজিং মিলের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার বাড়ি থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেননি। সকালে কামারগাঁও এলাকায় সড়কের পাশে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দেয়া হয়।
 

নরসিংদী সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের বেশ কয়েকটি স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যরা থানায় এসেছেন, আলোচনা করে বিস্তারিত তথ্য জানা যাবে। সেই সাথে হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।