রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:৫৮:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সারাদেশে হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 

সারাদেশে হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


বাংলাদেশের চলমান ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ করেছে নাটোরের হিন্দু সম্প্রদায়ের মানুষ। আজ বিকেলে নাটোর কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই সমাবেশ করে তারা। এ সময় তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হিন্দুদেরকে সুরক্ষার দাবি জানান।

 

সারাদেশে হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 


এসময় বক্তারা তাদের বক্তব্য বলেন, সারাদেশে মন্দির ভাঙচুর লুটপাট করা হচ্ছে আইনশৃঙ্খলা  বাহিনী না থাকার সুযোগ নিচ্ছে দুষ্কৃতিকারীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তারা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর হিন্দু মহাজোটের সদস্য সচিব দেবাশীষ কুমার সরকার, যুব মহাজোট নাটোরের সভাপতি সুজিত ঘোষ, নাটোর ইসকন মন্দিরের পরিচালক নাম প্রেম দাস প্রভু, সচেতন হিন্দু সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার বাচ্চা সহ অন্যান্যরা।