মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৯:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

গাজীপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’, আটক ৭৫

গাজীপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’, আটক ৭৫

ঢাকা প্রেস নিউজ
 

গাজীপুরে যৌথবাহিনীর পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ মোট ৭৫ জনকে আটক করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, মহানগর থেকে ৩৫ জন এবং জেলার অন্যান্য পাঁচ থানা এলাকা থেকে আরও ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

শনিবার রাত ৯টা থেকে এই অভিযান শুরু হয়। যৌথবাহিনী গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়। একই সঙ্গে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করছে। এ ছাড়া, আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব।
 

অভিযানের অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় ইউপি চেয়ারম্যানসহ চারজন আওয়ামী লীগ নেতা এবং খাগড়াছড়ির গুইমারা থেকে তিনজন ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
 

এছাড়াও, রংপুরে সমন্বিত অভিযান চালিয়ে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে যৌথবাহিনী।