সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের তদন্তের দাবিতে ট্রাইব্যুনালে বিএনপি

২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের তদন্তের দাবিতে ট্রাইব্যুনালে বিএনপি

বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২ হাজার ২৭৬ নেতাকর্মীকে অপহরণের পর গুম এবং ‘ক্রসফায়ার’ এর নামে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তদন্তের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনরায় আবেদন করেছে দলটি।

 

সোমবার ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গুম, খুন এবং মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান।

 

অভিযোগে বলা হয়, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মী গুম ও হত্যার শিকার হন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বিএনপি।

 

এর আগে, ২০২৫ সালের ৯ জানুয়ারি একই বিষয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছিল দলটি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত কার্যক্রমে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় পুনরায় অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানায় বিএনপি।

 

দাখিল করা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের পরিকল্পিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করা হয়েছে।

 

বিএনপির দাবি, ন্যায়বিচার নিশ্চিত করা এবং তদন্ত প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতেই তারা আবারও ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছে।