বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৭:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘গুলশান এলাকার লোকজন ঘুম থেকে ওঠেনি, তাই ভোটার কম’- মো. লতিফ

‘গুলশান এলাকার লোকজন ঘুম থেকে ওঠেনি, তাই ভোটার কম’- মো. লতিফ

ঢাকা–১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শুরু হয় সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায়। তবে সকাল ১০টা পর্যন্তও ভোটারের উপস্থিতি তেমন দেখা যায়নি। এ বিষয়ে ৬৬ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. লতিফ সরকার বলেন, গুলশান এলাকার লোকজন ঘুম থেকেই ওঠেনি। আমার কেন্দ্রে ৩-৪টি ভোট পড়েছে। আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা ভোট দিতে আসবে। 

এ নির্বাচনে গুলশান-২ এর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে পাঁচটি কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে তিন হাজারের বেশি ভোটার থাকলেও সকাল থেকে ভোট পড়ছে হাতেগোনা কয়েকটি। সকাল থেকেই এই কেন্দ্রে ভোটার উপস্থিত কম দেখা যাচ্ছে।


ঢাকা ১৭ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৮ টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ব্যালট পেপারে সিল দিয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। ভোট শুরু হবার আগে কেন্দ্রেগুলোতে ভোটারদের তেমন একটা উপস্থিতি ছিল না। সকালে ভোট দিতে আসা বেশিরভাগ ভোটার বয়স্ক।

কেন্দ্রের কোন বুথে ভোট দিবেন ভোটাররা সে বিষয়ে সাহায্য করতে কেন্দ্রের বাহিরে প্রার্থীদের এজেন্টদের ভোটারদের সাহায্য করতে দেখা গেছে। ভোট শুরুর এ সময় ঢাকা ১৭ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি।