সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৫:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চোট পেয়ে মাঠ ছাড়লেন মুশফিক

চোট পেয়ে মাঠ ছাড়লেন মুশফিক

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম নায়ক মুশফিকুর রহিম। তার ১৯১ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম টেস্টে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে তার ব্যাটিং করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। রাওয়ালপিন্ডিতে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট নিয়ে মাঠ ছেড়েছেন মুশফিকুর রহিম।

ইনিংসের ৫৩তম ওভারের সময় মিস্টার ডিপেন্ডেবল কাঁধের চোটে পড়েছেন। হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান স্ট্রেট ড্রাইভ করেছিলেন। মিড অফে থাকা মুশফিক ডাইভ দিয়েছিলেন। সেখানেই আঘাত পান তিনি।

তাকে মাঠে প্রাথমিক চিকিৎসা দেন বাংলাদেশ দলের চিকিৎসক। কিন্তু মিনিটখানেক পরেই বোঝা গেল খেলা চালিয়ে যাওয়ার অবস্থানে নেই তিনি। ফিজিওকে নিয়ে কাঁধ চেপে ধরেই ছাড়তে হয় মাঠ।
 
তার ইনজুরির ধরন নিয়ে বিসিবি থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে যেভাবে মাঠ ছেড়েছেন তাতে দ্বিতীয় টেস্টে তার ব্যাট করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।