সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

হ্যান্ডকাফসহ পালানো মাদক কারবারি দম্পতি গ্রেফতার 

হ্যান্ডকাফসহ পালানো মাদক কারবারি দম্পতি গ্রেফতার 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

গত ০৫ জানুয়ারি ২০২৫ তারিখ বিকলা আনুমানিক ০৫:১৫ ঘটিকায় ভূরুঙ্গামারী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বাবুরহাট বাজার এলাকা থেকে ১৬২০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার হওয়া মাদক কারবারি দম্পতি ভূরুঙ্গামারী আরাজি পাইকডাঙ্গা এলাকার মোঃ হাফিজুল ইসলাম ওরফে হাফিজুর ইসলাম (২২) ও মোছাঃ সমেলা বেগম (২০) দ্বয়কে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আসামীদের আত্মীয়-স্বজন ও উশৃংখল জনতা আসামীসহ পুলিশকে আটক করে হ্যান্ডকাপ সহ আসামীদ্বয়কে পালিয়ে যেতে সহায়তা করে।
 

পরবর্তীতে ভূরুঙ্গামারী থানার মামলা নং- ০৩, তারিখ- ০৬/০১/২০২৫, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ তৎসহ ১৮৬/৩২৩/৩৩২/৩৫৩/২২৪/২২৫/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড -১৮৬০ রুজু করা হয়।
 

মামলা রুজুর পর গোপন তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে গত ০৭ জানুয়ারি ২০২৫ তারিখ হ্যান্ডকাফ উদ্ধার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ এবং পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অনুসন্ধান অব্যহত থাকে।
 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি জনাব মোঃ বজলার রহমান বলেন মামলা রুজুর সাথে সাথে তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা এর তদারকিতে অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানা  জনাব মোঃ আল হেলাল মাহমুদ এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলামের সুচারু তদন্ত ও অনুসন্ধানে চট্টগ্রাম মেট্রোপলিটন চান্দগাঁও থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে কুড়িগ্রামের কুখ্যাত মাদক কারবারি দম্পতি হাফিজুল ও সমেলা দ্বয়কে গ্রেফতার পূর্বক অদ্য ১৩/০২/২০২৫ তারিখ অপরাহ্ণে থানায় নিয়ে আসা হয়। যথা নিয়মে আসামীদ্বয়কে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।