সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪২:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা জিয়ানসহ ২০ জন গ্রেপ্তার

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা জিয়ানসহ ২০ জন গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক জোবায়রুল হক জিয়ানসহ নগরীর বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ২০ জন আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: তরিকুল ইসলাম, সেকান্তর হোসেন মিয়া, আবু ফয়সাল, মধুসদন দত্ত, মো. শওকত হোসেন (বাবুল), মফিজুর রহমান চৌধুরী, নূর হোসেন, মো. ইমন, আবু হানিফ, শুক্কুর আলী বাবু, পান্না শেখ, আনিসুর রহমান, আলাউদ্দিন, মুরাদ, রবিন দাশ, মোহাম্মদ রাহাদ, শওকত হোসেন বাবু, ইশরাত আশরাফি অপি ও ফয়সাল আহমেদ (মানিক)।
 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এসআই মো. ইমরান হোসেন জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা এবং বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
 

এছাড়া, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানিয়েছেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা জোবায়রুল হক জিয়ানকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।