সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৩:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

লোকসভা নির্বাচনে হুগলিতে লকেট চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়ে জয়ী হলেন রচনা

লোকসভা নির্বাচনে হুগলিতে লকেট চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়ে জয়ী হলেন রচনা

ভারতের লোকসভা নির্বাচনে হুগলিতে জয়ী হলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারালেন তিনি। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অবশেষে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন রচনা। ৫ লক্ষ ৭০ হাজার ৯৭৬ ভোট পেয়ে ৫১ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে বিজেপি-র লকেট চট্টোপাধ্যায়কে হারিয়েছেন রচনা।

 

ভোটপ্রাপ্তির নিরিখে হুগলিতে দ্বিতীয় স্থানে রয়েছেন লকেট। তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ। তবে কেবল রচনা একা নন। তৃণমূল কংগ্রেসের একাধিক তারকারা কর্মীই এদিন জয়ী হয়েছেন। ইউসুফ পাঠান এদিন অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেন। হিরণকে হারিয়ে জয়ী হন দেব। যাদবপুরে শেষ হাসি হেসেছেন সায়নী ঘোষও। অন্যদিকে মেদিনীপুরেও অগ্নিমিত্রা পালকে হারিয়ে বিজয়ী হয়েছেন জুন মালিয়া।