মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১২:১৪:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

আশুলিয়ায় জবাই করে হত্যা একই পরিবারের ৩ জনকে

আশুলিয়ায় জবাই করে হত্যা একই পরিবারের ৩ জনকে

সাভার, ০১ অক্টোবর,২০২৩ (বাসস): উপজেলায় আশুলিয়ার জামগড়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে পোশাক শ্রমিক এক দম্পতি ও তাদের শিশু ছেলেকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা আনুমানিক তিনদিন আগে তাদের হত্যা করা হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার একটি ছয়তলা বাড়ির চারতলার ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।


প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা হলেন-মোক্তার হোসেন বাবুল ও তার স্ত্রী শাহিদা বেগম। এই দম্পতির ১২ বছরের মেহেদী হাসান জয়। মোক্তার হোসেন ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। এই দম্পতি আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিক।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার উপর মা ও ছেলের লাশ দেখতে পেয়েছি। পাশের ঘরে হাত-পা বাঁধা অবস্থায় মোক্তার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তবে হত্যার কারণ তদন্তের শেষে বলা যাবে।