দূষণ, ধুলাবালি কারণে ত্বকের পাশাপাশি চুলেও ময়লা জমে। এ কারণে অনেকেরই প্রতিদিন শ্যাম্পু করার অভ্যাস আছে। নিয়মিত শ্যাম্পুর ব্যবহার করার ফলে চুলের ক্ষতি নিয়ে অনেকেই ভয়ে থাকেন। মার্কিন সাস্থু বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের প্রতিবেদন থেকে জানা যায়, চিকিৎসকরা মনে করেন প্রতিদিন শ্যাম্পু করলে চুলের ক্ষতি হয়। কারণ, শ্যাম্পুতে নানা ধরনের রাসায়নিক উপাদান থাকে যা সত্যিই চুলের জন্য ক্ষতিকর। এই যেমন মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা চুল নিষ্প্রাণ হয়ে যাওয়া।
শ্যাম্পু অতিরিক্ত ব্যবহারের ফলাফল
-
চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়।
-
খুশকির উপদ্রব দেখা দিতে পারে।
-
চুল ভঙ্গুর হয়ে যায়।
-
আগা ফেটে যেতে পারে।
-
চুলের গোড়া দুর্বল হয়ে চুল ঝরে পড়ে।







