সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৭:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঘি সংরক্ষণ করবেন যেভাবে ?

ঘি সংরক্ষণ করবেন যেভাবে ?

বাঙালির রসনায় ঘি একটি অন্যতম প্রধান উপাদান। পোলাও-কোর্মা-বিরিয়ানি ছাড়া যেকোনো মুখরোচক খাবার তৈরিতে ঘি এর ব্যবহার সর্বত্র। এ ছাড়া গরম ভাতের সঙ্গে ঘি-লঙ্কা খাওয়ার চল আজও রয়েছে। আমরা অনেকেই এখন দোকান থেকে ঘি কিনে আনি, কেউ কেউ বাড়িতেও ঘি তৈরি করেন।
 

বাড়িতে বানানো ঘি

দোকানেও অনেক সময় মিলবে ‘হামমেড ঘি’। এগুলো খোলা জারের ঘি হয়ে থাকে। এটা সংরক্ষণের পদ্ধতি নির্ভর করে পরিমাণের ওপর। যদি এমন হয়, ঘিটুকু শেষ করতে তিন মাসের বেশি সময় লেগে যাবে; সে ক্ষেত্রে রেফ্রিজারেটরে রাখাই ভালো। 
 

এয়ার টাইট জারে ঘি সংরক্ষণ

বাতাস প্রবেশ করতে পারে না—এমন জারে ঘি রাখতে পারলে সবচেয়ে ভালো। এটা রান্নাঘরের কেবিনেটে অন্ধকার ও ঠাণ্ডা স্থানে রাখতে হয়। এয়ার টাইট হলে আর রেফ্রিজারেটরে রাখার দরকার নেই।

 

ঘিয়ের মেয়াদ

জারে এয়ার টাইট অবস্থায় ঘি কিনে থাকলে তা খোলার পর এক বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। 
এ ধরনের জারে সাধারণত কোনো একটা সময়সীমার মধ্যে ব্যবহারের সতর্কবার্তা থাকে। বোঝানো হয়, খোলার পর ওই সময়ের মধ্যে ব্যবহার করতে হবে।