বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:০১:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আওয়ামী লীগ সরকার এখন অন্তিম অবস্থায়ঃ রিজভী

আওয়ামী লীগ সরকার এখন অন্তিম অবস্থায়ঃ রিজভী

আওয়ামী লীগ সরকার এখন অন্তিম অবস্থায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার এখন আইসিইউতে চলে গেছে। সে কারণে তারা এখন উল্টাপাল্টা বলতে শুরু করেছে।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, এই সরকার এখন আইসিইউতে চলে গেছে। 

তাই তারা এখন ড. ইউনূসকে নিয়ে, যিনি বাংলাদেশকে বিশ্বে উজ্জ্বল করেছেন তার বিরুদ্ধে চুরির মামলা দিচ্ছে। সরকারের আশপাশের মন্ত্রী-এমপিরা সবাই চোর। গরু চুরি, তেল চুরি, ব্যাংক চুরি, রিজার্ভ চুরি- কোনোটাই তারা বাদ রাখেনি।


মহিলা লীগের এক নেত্রী তো গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন। বিএনপির এই নেতা বলেন, সরকারের এত অত্যাচার-নির্যাতন সহ্য করেও আজকে এক দিনের ঘোষণায় যে জনতার ঢেউ নেমেছে, এগুলো শেখ হাসিনা দেখবেন। 

অথচ ছাত্রলীগের সমাবেশে কোটি কোটি টাকা খরচ করে লোক আনতে হয়েছে। প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, তিনি এখন পুষ্টিবিজ্ঞানী হয়েছেন। উনি বলেছেন, ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখতে, উনি কাঁচা মরিচ শুকিয়ে ফ্রিজে রেখে পরে খেতে বলেছেন। 


উনি মাংসের বার্গার খেতে নিষেধ করেছেন। উনি বলেছেন, কাঁঠালের বার্গার খেতে। উনি আরো বলেছেন, বেগুনের বেগুনি খাবেন না, মিষ্টি কুমড়ার বেগুনি খাবেন। তাহলে সব পাস করা পুষ্টিবিজ্ঞানী এখন রিটায়ার্ডে চলে গেছেন।

শোভাযাত্রাপূর্ব সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, 

চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জহুরুল হক শাহজাদা মিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।