বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫২:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে কুড়িগ্রাম, ব্যাপক ক্ষয়ক্ষতি

হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে কুড়িগ্রাম, ব্যাপক ক্ষয়ক্ষতি

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। হঠাৎ দমকা হাওয়ায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুটি। ক্ষতিগ্রস্ত হয়েছে একরের পর একর ধান ও ভুট্টা ক্ষেত ।
 

শনিবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে হঠাৎ ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
 

খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে হঠাৎ দমকা হাওয়া বয়ে যাওয়ায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
 

কুড়িগ্রাম জেলা সদরের পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন্স, খামার বাড়ি, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার ছিড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
 

অপরদিকে কালবৈশাখী ঝড়ে কুড়িগ্রাম রেল স্টেশনের ওপরের তলার গ্লাস ও জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ তলায় জানালার গ্লাস ভেঙে তছনছ হয়ে গেছে। এ সময় আতংকিত হয়ে পড়ে রোগী ও তার স্বজনরা।


কুড়িগ্রাম জেলা সদরের মোগলবাসা ইউনিয়নের দছিরমূদ্ধি এলাকার কৃষক সামিউল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড়ে দুই একর জমির ধান নুইয়ে পড়েছে ।
 

কুড়িগ্রাম জেলা সদরের যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর জানান, গতকালের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাতে ঝড় হওয়ায় এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি ।
 

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, কালবৈশাখী ঝড়ে এ জেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে এ অফিসের অনেক গাছপালা উপড়ে পড়েছে।