মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩১:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

(৫৩ বিজিবি) কর্তৃক মনাকষা সীমান্ত হতে ০১ জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল আটক

(৫৩ বিজিবি) কর্তৃক মনাকষা সীমান্ত হতে ০১ জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল আটক

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

চাঁপাইনবাবগঞ্জের মনাকষা বিওপির একটি টহলদল ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ০৫টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের বালুটঙ্গি গ্রামে একটি বিশেষ টহল পরিচালনা করে।

 

(৫৩ বিজিবি) কর্তৃক মনাকষা সীমান্ত হতে ০১ জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল আটক



টহলদল টহল পরিচালন করার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে বালুটঙ্গি গ্রামের মাঠের মধ্যে দিয়ে মাদক চোরাচালান হওয়ার সম্ভবনা রয়েছে। এপ্রেক্ষিতে টহলদল উক্ত স্থানে গমন করতঃ সন্দেহভাজন একজন ব্যক্তিকে মাঠের মধ্যে দিয়ে আসতে দেখে তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। টহলদল তাকে ধাওয়া করে মোঃ জাহাঙ্গীর (৪৫), পিতা-মোঃ সোহরাব, গ্রাম-সাহাপাড়া, পোষ্ট-সাহাপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবঞ্জকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে অভিনব কায়দায় বডি ফিটিং অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল খুজে পায়। আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত ভারতীয় ফেন্সিডিলসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।