সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪২:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আরব আমিরাতের আজমানে গান গাইবেন প্রীতম হাসান!

আরব আমিরাতের আজমানে গান গাইবেন প্রীতম হাসান!

কোক স্টুডিও বাংলায় ‘মা লো মা’ দিয়ে শুরু, শেষে এলো ‘লাগে উরা ধুরা’, পাশাপাশি লন্ডনে কনসার্ট—মে মাসটা যেন নিজের করে রেখেছিলেন প্রীতম হাসান। পর পর দুটি সুপারহিট গান উপহার দিয়ে নিজের মেধা ও সম্ভাবনার স্বাক্ষর রেখেছেন।

 

এবার প্রীতম জানালেন, এ মাসে তিনি গাইতে যাবেন মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের শহর আজমানে। সেখানকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে ২২ জুন অনুষ্ঠিত হবে ‘বাংলা কার্নিভাল ২০২৪’। এতে প্রধান আকর্ষণ হিসেবে পারফরম করবেন প্রীতম। এক ভিডিও বার্তায় খবরটি নিশ্চিত করেছেন জনপ্রিয় এই গায়ক-সুরকার-অভিনেতা।