রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:১০:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

চট্টগ্রামে থানায় হামলা: হাজার হাজারের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থানায় হামলা: হাজার হাজারের বিরুদ্ধে মামলা

ঢাকা প্রেস,ট্টগ্রাম ব্যুরো:-


চট্টগ্রাম নগরীতে গত ৫ আগস্ট ঘটে যাওয়া থানা-ফাঁড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় একটি বড় ধরনের মামলা রুজু করা হয়েছে। কোতোয়ালী থানায় দায়ের করা এই মামলায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ হাজার জনকে আসামি করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারীরা থানায় প্রবেশ করে বিপুল পরিমাণ আসবাবপত্র লুট করে নিয়ে যায়, যানবাহন ভাঙচুর করে এবং থানায় অগ্নিসংযোগ করে। এছাড়াও থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ চুরি হয়েছে। এই ঘটনায় প্রায় আট কোটি ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 

কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়েদুল হক জানিয়েছেন, হামলার ঘটনায় বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতা আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।