মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:২৯:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

ঢাকা প্রেস.সুনামগঞ্জ প্রতিনিধি:-

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতের ঘটনার মধ্যে আমরা আটকে থাকতে চাই না। তবে যারা খুন ও গুমের মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।
 

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 

তিনি আরও বলেন, "গণহত্যা ও মানবহত্যার বিচার অপরিহার্য। এটি প্রতিহিংসার উদ্দেশ্যে নয়, বরং সমাজকে অন্যায় ও অবিচারমুক্ত করার জন্য আমরা ন্যায়বিচার চাই।"
 

এ সময় নিজ দলের নেতাকর্মীদের প্রসঙ্গেও কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "আমাদের নেতাকর্মীরা ৫ আগস্টের পর থেকে কোনো জলমহাল, বালুমহাল বা দেশের অন্য কোথাও চাঁদাবাজি কিংবা মামলা বাণিজ্যের সঙ্গে জড়িত নয়। যদি দলের কেউ অপরাধ করে, তাহলে তাকে আইনের আওতায় আনা হোক—আমাদের এতে কোনো আপত্তি নেই।"
 

জামায়াতের নিবন্ধন বাতিল ও নিষেধাজ্ঞার প্রসঙ্গে তিনি বলেন, "বিগত আওয়ামী লীগ সরকার আমাদের নিবন্ধন বাতিল করেছে এবং নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু আমরা কখনো ভেঙে পড়িনি। কারণ আমরা জানি, জামায়াতে ইসলাম সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে।"
 

সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মুহাম্মদ শিশির মনির, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মো. সেলিম উদ্দিন, ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

এ ছাড়া সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন।