সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল

ঢাকা, ২৩ ডিসেম্বর – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন বিলম্বিত করা বা বানচালের চেষ্টা দেখা দিয়েছে। তিনি মঙ্গলবার বিকেলে চীনের মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত ‘নির্বাচন ডায়লগ’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
 

মির্জা ফখরুল বলেন, “বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমরা সব সময় স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ ঠিক করতে চাই। তবে দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এজন্য বিএনপি ‘ভিশন-২০৩০’ ঘোষণা করেছে। ক্ষমতায় এলে আমরা ৩১ দফার মধ্যে দেশের উন্নয়ন, অর্থনীতি ও সমাজে স্বয়ংসম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করব। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের পরিস্থিতি স্থির হবে এবং জনগণ স্বস্তিতে থাকবে।”
 

তিনি আরও বলেন, “মব তৈরি করেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। গণতন্ত্র চর্চার মাধ্যমে প্রতিষ্ঠা পায়। বিএনপি এতটা দেউলিয়া হয়নি যে ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করতে হবে।”