মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:০২:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

দেশ পরিচালনায় দক্ষতা প্রদর্শন করতে হবে: সাইফুল হক

দেশ পরিচালনায় দক্ষতা প্রদর্শন করতে হবে: সাইফুল হক

ঢাকা প্রেস নিউজ

 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হবে। যদি সরকার দুর্বল ও অকার্যকর বলে গণ্য হয়, তবে তাদের সফলতার সম্ভাবনা কমে যাবে। তাই দেশ পরিচালনায় দক্ষতা ও যোগ্যতার পরিচয় দেওয়া জরুরি।
 

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
 

সাইফুল হক আরও বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানির ফাঁদে পা দিলে বহুমুখী ষড়যন্ত্র শক্তিশালী হয়ে উঠবে এবং গণঅভ্যুত্থানের অর্জন হারানোর ঝুঁকি তৈরি হবে।
 

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ছাত্র-শ্রমিক-জনতার বিরুদ্ধে দমন-পীড়ন চালিয়েছেন এবং ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অপরাধের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেননি। বরং তার সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন।
 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন বহ্নিশিখা জামালী, আবুল কালাম আজাদ, সালাউদ্দিন মিয়া ও মীর রেজাউল আলম প্রমুখ।