বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

আহমদ রেজা, বিশেষ প্রতিনিধি:

 

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এবং কচুয়া আদর্শ গ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট অব মৌলভীবাজারের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি


 

রোববার (১৭ মে) মৌলভীবাজারের কামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

 

মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি — ছবি ২


 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মৌলুদ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার ও চ্যানেল এস মৌলভীবাজারের হেড অব নিউজ খালেদ চৌধুরী এবং এনটিভি ইউরোপের প্রতিনিধি পিন্টু দেবনাথ।
 

স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. জোসেফ আলী চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব রুবেল আহমদ। এসময় ফাউন্ডেশনের সদস্য মো. মোনায়েম খান, গোবিন্দ গোস্বামী ও রিপন আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম মিলনের সঞ্চালনায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগানোই নয়, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। বক্তারা তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং ফাউন্ডেশনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।
 

অনুষ্ঠানে লন্ডন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর। তিনি বৃক্ষরোপণ কর্মসূচিকে সময়োপযোগী ও মহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতের মানবিক কার্যক্রমেও সবার সহযোগিতা কামনা করেন।
 

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।