মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০৭:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকা ও ঢাকার বাইরে টানা কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ

ঢাকা ও ঢাকার বাইরে টানা কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ

ঢাকা ও ঢাকার বাইরে টানা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় নেতা-কর্মীদের সজাগ থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে এই কর্মসূচির কথা জানানো হয়। 

আজ ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা হয়।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ব্রিফ্রিংয়ে কর্মসূচির কথা জানানো হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ হবে।


২৫ সেপ্টেম্বর বেলা আড়াইটায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায়, দক্ষিণ আওয়ামী লীগ যাত্রাবাড়ীতে সমাবেশ করবে। ২৭ সেপ্টেম্বর বেলা আড়াইটায় টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একই দিন বেলা আড়াইটায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ রাজধানীর কাফরুলে সমাবেশ করবে।

২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন (২৮ সেপ্টেম্বর) উপলক্ষে ২৯ সেপ্টেম্বর বেলা ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

৩০ সেপ্টেম্বর বেলা আড়াইটায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ হবে। ৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার বিএনপি ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে। আজ আওয়ামী লীগ ঘোষণা করল।