রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৫:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সোনাহাট স্থলবন্দরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

সোনাহাট স্থলবন্দরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ আগস্ট) বিকেলে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। 

 

বিজিবি জানায়, জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০০৯ এর নিকটবর্তী ভারতীয় অংশে সোনাহাট এলসিএস নামক স্থানে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় সৌজন্য পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট সুনিল সৈবাম, ৩১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট অজয় কুমার সিং এবং ৪৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট অজিত কুমার। 

 

পতাকা বৈঠকে উভয় কমান্ডাররা কুশল বিনিময় শেষে বিএসএফর কমান্ডারের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়ের লোক যাতে ভুল বোঝাবুঝির মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করতে না পারে এ ব্যাপারে নজরদারি রাখার জন্য জানানো হয়। 

 

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক মো. মাসুদুর রহমান জানান, সীমান্তে বিজিবি সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। এছাড়াও সীমান্তে গুলি, হত্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উভয়ের মধ্যে আলোচনা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার সম্মতি জানানো হয়।