মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৫:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

‘ডেভিল হান্ট’ নামে গায়েবি মামলা দেওয়া হচ্ছে: জি এম কাদের

‘ডেভিল হান্ট’ নামে গায়েবি মামলা দেওয়া হচ্ছে: জি এম কাদের

ঢাকা প্রেস নিউজ

 

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিরোধী মত দমনের কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হচ্ছে।
 

সোমবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
 

বিবৃতিতে জি এম কাদের বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ এর মাধ্যমে জাতীয় পার্টির ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, গ্রেপ্তারের পর জামিন দেওয়া হচ্ছে না এবং স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনেও বাধা দেওয়া হচ্ছে। এমনকি পার্টির অফিস, নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে।
 

তিনি আরও বলেন, এই অভিযানের অংশ হিসেবে জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। গত রোববার গাজীপুর মহানগরের কয়েকজন নেতার বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
 

জি এম কাদের এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, নিরপরাধ জনগণের ওপর জুলুম ও হয়রানি বন্ধ করতে হবে। তিনি সরকারের প্রতি এই দমন-পীড়ন বন্ধের আহ্বান জানান।