রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:২৭:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সাভারে সংঘর্ষের জেরে মৃত্যুর সংখ্যা ১৮

সাভারে সংঘর্ষের জেরে মৃত্যুর সংখ্যা ১৮

ঢাকা প্রেস নিউজ


আজ সোমবার, সাভারের পাকিজা এলাকায় সংঘর্ষের ঘটনায় শ্রাবণ গাজী (২১) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তাঁর পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

 

বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতাল: এই হাসপাতালে আজ সংঘর্ষের পর ৫ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া দেড় শতাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে রমজান, মোজাহিদ, নাফিসা, তৌহিদুর রহমান, রাসেল, রফিক, নিসান ও শব্দ রয়েছেন।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল: রাত ৮টা পর্যন্ত এই হাসপাতালে ২৫-৩০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ৩ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতদের মধ্যে জাহিদুল ইসলাম (২৫)সহ অন্য দুজনের পরিচয় এখনও জানা যায়নি।

সাভারে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল: এই হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৮০ জন ভর্তি রয়েছেন।
 

পুলিশের বক্তব্য:

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, তিনটি থানায় ভাঙচুর, আগুনসন্ত্রাস এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়া, কয়েকজন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।