বাণিজ্য — পাতা ৮
আজ এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা করা হবে
আজ সোমবার (২ সেপ্টেম্বর) চলতি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে। গতকাল রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত সেপ্টেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জ...
ডলারের দাম বাড়ল: আমদানিতে সর্বোচ্চ ১২০ টাকা
ঢাকা প্রেস নিউজ বাংলাদেশ ব্যাংক সোমবার বৈঠকে ডলারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলো ডলারকে ১১৭ টাকার মধ্যবর্তী দরে বিক্রি করতে পারবে। তবে তার সঙ্গে আড়াই শতাংশ যোগ করে তারা সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত ডলার বিক্রি করতে পারবে। এই সিদ্ধান্তের ফলে দেশে আমদানি করা পণ্যের দাম বাড়তে পারে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান...
চিনির দাম কমল: গণঅভ্যুত্থানের ফল?
দেশে চিনির দাম কমেছে প্রতি কেজি ৮ থেকে ১০ টাকা। আগে যেখানে খুচরা বাজারে প্রতি কেজি চিনি ১৩৫ টাকায় বিক্রি হতো, সেখানে বর্তমানে ১২৫ থেকে ১২৭ টাকায় পাওয়া যাচ্ছে। পাইকারি বাজারেও একই চিত্র। বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে কোম্পানি অনুযায়ী প্রতি কেজি চিনি ১১...
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ: অর্থ উপদেষ্টার নির্দেশনা
ঢাকা প্রেস নিউজ দেশে ব্যাপকভাবে বেড়ে চলা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। অর্থ মন্ত্রণালয়ে আজ বুধবার অনুষ্ঠিত এক বৈঠকের পরে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একটি জটিল প্রক্রিয়া। এটি একদিনে সমাধান করা যাবে না। আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে...
অর্থনীতি পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞা: অর্থ উপদেষ্টা
ঢাকা প্রেস নিউজ অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, বিভিন্ন কারণে দেশের অর্থনীতি বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য সরকার কাজ করছে। উপদেষ্টা বলেন, "অর্থনীতিকে স্তব্ধ রাখা যাবে না। আমাদ...
আগস্টে জ্বালানি তেলের দাম বাড়ছে না: বিস্তারিত জানুন
ঢাকা প্রেস নিউজ আগস্ট মাসে বাংলাদেশে জ্বালানি তেলের দাম কোনো পরিবর্তন হবে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। কেন দাম বাড়ছে না? দেশের চলমান পরিস্থিতি: সরকার দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মূল্যবৃদ্ধির ঝুঁকি নিতে চাইছে না। আন্তর্জাতিক বাজারে মূল্য সমন্বয়...
ইন্টারনেট ও ফেসবুক বন্ধ থাকায় ১৩ দিনে ১ হাজার ৭৫০ কোটি টাকার ক্ষতি
১৪ দিন পর অবশেষে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটক চালু হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার পর এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আবার চালু হয়েছে। ইন্টারনেট ও ফেসবুক বন্ধ থাকায় দেশের অনলাইনভিত্তিক ব্যবসা খাতে গত ১৩ দিনে প্রায় এক হাজার ৭৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। গতকাল আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্...
খোলাবাজারে নগদ ডলারের দর বেড়ে ১২৫ টাকা
খোলাবাজারে নগদ ডলারের দর এক লাফে ৭ টাকা বেড়ে ১২৫ টাকায় উঠেছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক প্রতি ডলারের দর ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণের পর খোলাবাজারে এমন প্রভাব পড়েছে। তবে এ দরেও চাহিদামতো ডলার পাচ্ছেন না অনেকে। খোলাবাজারে পাশাপাশি ব্যাংকের এলসি খোলার দরও বেড়েছে আড়াই থেকে ৩ টাকা। গতকাল ১১৫ টাকায় এলসি করছিল এরকম ব্যাংক আজ ১১৭ টাকা ৫০ পয়সা থে...
বাংলাদেশের ঋণমান কমাল আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা এসঅ্যান্ডপি
দেশের বিদেশি মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে, সেই বিবেচনায় বাংলাদেশের ঋণমান আবারও কমানো হয়েছে। আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস বাংলাদেশের ঋণমান বিবি মাইনাস থেকে হ্রাস করে বি প্লাস করেছে। বিবৃতিতে এসঅ্যান্ডপি বলেছে, এই ঋণমান অবনমনের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতির বহিস্থ খাত ধারাবাহিকভাবে চাপের মুখে আছ...
২২ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলেন জাতীয় মৎস্য পদক
মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক হিসেবে ছিল ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ। বুধবার (৩১ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব পদক তুলে দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম...
ফের খোলাবাজারে বাড়ছে ডলারের দাম
রেমিট্যান্সে উল্টো গতির খবর শুনেই খোলাবাজারে বাড়তে শুরু করেছে ডলারের দাম। প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনের খবরে এক দিনের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে দুই-তিন টাকা। আজ মঙ্গলবার দাম বেড়ে ১২৪ টাকায় বেচাকেনা হয়েছে ডলার। এর আগে এক লাফে ডলারের দাম সাত টাকা বৃদ্ধির ফলে মে মাসের ৯ তারিখ খেলাবাজারে ১২৮ টাকায় উঠেছিল মার্কিন এই মুদ্রার দাম। পরে তা কমে ১২০...
সতর্ক রেমিট্যান্স নিয়ে ব্যাংক
হঠাৎ করেই রেমিট্যান্স প্রবাহে ভাটার টান। ব্যাংক বন্ধ থাকার কারণে গত ৯ মাসের ধারাবাহিক অর্জন জুলাইয়ে ব্যাহত হতে পারে। কারণ গত বছরের অক্টোবর মাস থেকে প্রতি মাসে দুই বিলিয়ন (২০০ কোটি) ডলারের আশপাশে বা তার চেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। কিন্তু চলতি জুলাই মাসের ২৭ দিনে ১৫৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ইন্টা...
পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগের ১৫ কোটি টাকার ক্ষতি
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের জেরে দেশজুড়ে বিক্ষোভ ও কারফিউর কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী সদর দফতর। ১০৭টি যাত্রীবাহী ট্রেন ৮টি মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে ১ কোটি ১৫ লাখ টাকা। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে বেশ দুর্ভোগে পড়েছেন ঈশ্বরদীসহ উত্তর-দক্ষিণাঞ্চলের বিভি...
নিত্যপণ্যের উচ্চমূল্যে স্বাভাবিক জীবনযাপনে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ
নিত্যপণ্যের উচ্চমূল্যে স্বাভাবিক জীবনযাপনে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। আমদানিকারক, আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ী—সবাই লাগামহীনভাবে বাজারের সব পণ্যের দাম বাড়াচ্ছেন। চাল, পেঁয়াজ, রসুন, আলু, মাছ-মাংস, সবজিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও তা কাজে আসেনি। বিশেষজ্ঞরা মনে ক...
ম্যাকডোনাল্ডসের বিক্রি কমার পেছনে কারণ
ম্যাকডোনাল্ডস, বিশ্বের অন্যতম জনপ্রিয় ফাস্ট ফুড চেইন, সম্প্রতি তাদের বিক্রিতে উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করেছে। ক্রমাগত মুদ্রাস্ফীতি নিম্ন আয়ের ভোক্তাদের ঘরে বসে আরও সাশ্রয়ী মূল্যের খাবার তৈরিতে বাধ্য করেছে। এটি ম্যাকডোনাল্ড'স, বার্গার কিং, উইন্ডিস, টেকো বেল এর মতো ফাস্ট ফুড চেইনগুলোকে গ্রাহক ধরে রাখতে মানসম্পন্ন ও সূলভ মূল্যের খাবারের দিকে ঝুঁ...
কারফিউ চলাকালে চেক ক্লিয়ারিং হাউসের নতুন সময়সূচি
কারফিউ চলাকালে ২৮, ২৯ ও ৩০ জুলাই ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই তিন দিন চেক ক্লিয়ারিং হাউসের নতুন সময়সূচি চলবে। গতকাল রবিবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এসংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্...
ফেসবুক বন্ধ থাকায় ‘ই’ ও ‘এফ’ কমার্স ব্যবসায় ধস
দেশে কোভিড পরবর্তী কয়েক বছরে অনলাইননির্ভর কেনাকাটা বেড়েছে কয়েকগুণ। সংসারের প্রয়োজনীয় সব পণ্যের কেনাকাটায় বেড়েছে অনলাইন নির্ভরতা। যাতে সাশ্রয় হয় সময়, বাঁচা যায় বাজারে যাওয়া বা দরদামের ঝক্কি থেকে। তবে সম্প্রতি ইন্টারনেট এবং ফেসবুক না থাকায় পু্রোপুরি বন্ধ রয়েছে ‘ই’ ও ‘এফ’ (ফেসবুক ভিত্তিক) ব্যবসা। এতে প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে সব...
দেশের অর্থনীতিতে ১০ বিলিয়ন ডলারের ক্ষতি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ফলে দেশের অর্থনীতিতে ১০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় এক লাখ ১৮ হাজার কোটি টাকা। প্রতিদিন ক্ষতির পরিমাণ বাড়ছে বলে জানিয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। সালমান এফ রহমানের সঙ্গে মতবিনিময়কালে ফিকি সভাপতি জাভেদ...






























