সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বাড়বে বিদেশি বিনিয়োগ: সারাহ কুক

দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বাড়বে বিদেশি বিনিয়োগ: সারাহ কুক

দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হলে বাড়বে বিদেশি বিনিয়োগ বলে মনে করেন বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক। তিনি বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য পরিবেশ উন্নত করতে সংস্কার প্রয়োজন কিছু ক্ষেত্রে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) নিজ দপ্তরে ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।

 

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারাহ কুক বলেন, দেশে ব্যবসার পরিবেশের উন্নতি হলে বাড়বে বিদেশি বিনিয়োগ। ব্যবসার পরিবেশ উন্নতি করতে বাংলাদেশের পাশে থাকবে ব্রিটিশ সরকার। অর্থ উপদেষ্টা জানান, ব্যবসার পরিবেশ সহজ করা সরকারের লক্ষ্য। ইতোমধ্যে ব্যবসার পরিবেশ সংস্কারে সরকার কাজ করছে। এ খাতের সংস্কার করতে আগে পুঁজিবাজার, ব্যাংকিংসহ আর্থিক খাত সংস্কার করা হবে।