সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৭:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আয়কর রির্টান দাখিল করতে কি কি ডকুমেন্ট লাগে, জমা না করতে কি হয়?

আয়কর রির্টান দাখিল করতে কি কি ডকুমেন্ট লাগে, জমা না করতে কি হয়?

১ জুলাই ২০২৪ থেকে শুরু হয়ে গেছে  ‍আয়কর রির্টান ২০২৪-২০২৫ জমার কার্যক্রম। অনেকে না বুঝে ভুল রিটার্ন দাখিল করেন। বুঝে শুনে সঠিক ভাবে রিটার্ন দাখিল করুন। ভুল রিটার্ন দাখিলের জন্য আপনার রিটার্ন অডিটে পরতে পারে। অযথা বাড়তি ঝামেলা ও জরিমানা থেকে দূরে থাকুন। তাই আপনার রিটার্ন নির্ভূল ভাবে দাখিল করুন এবং সময়মত রিটার্ন দাখল করুন।

 

করবর্ষ ২০২৪-২০২৫ এর আয়কর রির্টান দাখিল করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ (০১.০৭.২৩--৩০.০৬.২৪)

  • টিন সার্টিফিকেট;

  • এনআইডি;

  • ব্যাংক স্টেটমেন্ট;

  • সেলারি সার্টিফিকেট/স্টেটমেন্ট ;

  • আগের বছরের রিটার্ন কপি;

  • ট্যাক্স চালান এবং এআইটি ডকুমেন্ট;

  • ডিপিএস/এফডিআর;

  • ইনস্যুরেন্স সার্টিফিকেট;

  • শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট;

  • সঞ্চয়পত্র;

  • ল্যান্ড/ফ্ল্যাট;

  • মটর সাইকেল;

  • গোল্ড;

  • ফ্যারনিচার/ইলিট্রিক ইকুপমেন্ট;

  • ব্যাংক লোন;

  • অন্যান্য লোন।

এগুলার মধ্যে যা যা আছে তাই দিবেন। এগুলো ছাড়াও যদি কিছু থাকে তবে তা অবশ্যই দিবেন।

 

আয়কর আইন-২০২৩ অনুযায়ী, টিন সার্টিফিকেট থাকলেই রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এছাড়াও সরকারী প্রায় ৫১ ধরনের সেবা নিতে হলে ট্যাক্স রির্টান জমার স্লিপ লাগবে। ৩০-শে নভেম্বর- ২০২৪ পর্যন্ত কোন প্রকার জরিমানা ছাড়ায় রিটার্ন জমা করতে পারবেন।

 

রিটার্ন দাখিল না করলে কী হয়?

যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, রিটার্ন দাখল না করলে সে সকল সেবা হতে বঞ্চিত হতে হবে। যেমন- ক্ষেত্রমত, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে না কিংবা সংযোগ বিচ্ছিন্ন হবে, বেতন-ভাতাদি প্রাপ্তিতে অসুবিধা হবে ইত্যাদি।

 

এছাড়াও নিন্মবর্ণিত বিষয়াদির মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে, যেমন-

  • আয়কর আইনের ধারা ২৬৬ অনুযায়ী উপকর কমিশনার কর্তৃক আরোপিত জরিমানা পরিশোধ করতে হবে।

  • উপকর কমিশনার কর্তৃক একতরফাভাবে নির্ধারিত কর পরিশোধ করতে হবে।