সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ: অর্থ উপদেষ্টার নির্দেশনা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ: অর্থ উপদেষ্টার নির্দেশনা

ঢাকা প্রেস নিউজ


দেশে ব্যাপকভাবে বেড়ে চলা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। অর্থ মন্ত্রণালয়ে আজ বুধবার অনুষ্ঠিত এক বৈঠকের পরে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, "মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একটি জটিল প্রক্রিয়া। এটি একদিনে সমাধান করা যাবে না। আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং আশা করি শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে।"
 

ড. সালেহ উদ্দিন আরও বলেন, "মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য উৎপাদন বাড়ানো জরুরি। আমরা উৎপাদন খাতে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছি। পাশাপাশি, আমদানি কমাতেও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।"
 

ব্যাংক একীকরণ: বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন, ব্যাংক একীকরণের বিষয়টি সরকার গভীরভাবে বিবেচনা করছে। তিনি বলেন, "আমরা এ বিষয়ে সব দিক বিবেচনা করে একটি সিদ্ধান্ত নেব।"
 

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কতদিন লাগবে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশা করছেন, আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। তিনি বলেন, "আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে স্বস্তিদায়ক রিজার্ভ রেখে বাকিটা দিয়ে আমদানিতে ব্যয় করব। আমদানি পণ্যের ঘাটতি আছে। যতটুকু করা সম্ভব আমদানি করা হবে।"