সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৭:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফেসবুক বন্ধ থাকায় ‘ই’ ও ‘এফ’ কমার্স ব্যবসায় ধস 

ফেসবুক বন্ধ থাকায় ‘ই’ ও ‘এফ’ কমার্স ব্যবসায় ধস 

দেশে কোভিড পরবর্তী কয়েক বছরে অনলাইননির্ভর কেনাকাটা বেড়েছে কয়েকগুণ। সংসারের প্রয়োজনীয় সব পণ্যের কেনাকাটায় বেড়েছে অনলাইন নির্ভরতা। যাতে সাশ্রয় হয় সময়, বাঁচা যায় বাজারে যাওয়া বা দরদামের ঝক্কি থেকে। তবে সম্প্রতি ইন্টারনেট এবং ফেসবুক না থাকায় পু্রোপুরি বন্ধ রয়েছে ‘ই’ ও ‘এফ’ (ফেসবুক ভিত্তিক) ব্যবসা। এতে প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে সব ধরনের অনলাইন ব্যবসা।

 

গত ২৩ জুলাই রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড সেবা এবং রোববার (২৮ জুলাই) মুঠোফোনে ফোর–জি ইন্টারনেট চালু হলেও বন্ধ রয়েছে ফেসবুক। এদিকে, অনলাইনভিত্তিক ই-কমার্স ও এফ-কমার্স খাতের ব্যবসার প্রচারণা ফেসবুক নির্ভর হওয়ায় বিপাকে পড়েছেন এ দুই খাতের কয়েক লাখ উদ্যোক্তা।

 

তথ্য বলছে, স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে লেনদেন হতো ১০০ কোটি টাকার। সঙ্গে যুক্ত এফ কমার্সও। আর সরবরাহ হতো অন্তত ৮ লাখ অর্ডারের। দেশের সীমা ছাড়িয়ে যা সংযোগ বাড়িয়েছে পৃথিবীর বিভিন্ন দেশেও। তবে কোটা ইস্যুতে সাম্প্রতিক পরিস্থিতিতে ধস নেমেছে অনলাইন ব্যবসায়। সরবরাহ বন্ধ, পণ্যের স্তূপ জমেছে ওয়্যার হাউজগুলোয়।

 

এদিকে, পণ্যের যোগান আর বিপণনের সঙ্গে জড়িত কয়েক লাখ মানুষ এখন উদ্বিগ্ন, কাটাচ্ছেন অলস সময়। আসছে না অর্ডার, হচ্ছে না সরবরাহ। এতে চিন্তার ছাপ ব্যবসায়ীদের কপালেও, শঙ্কা লোকসানের।