বাণিজ্য — পাতা ৭
বিদেশি ঋণের সুদে করছাড়ের মেয়াদ শেষ হতে চলেছে, উদ্বিগ্ন ব্যবসায়ীরা
ঢাকা প্রেস নিউজ এই মাসের শেষেই শেষ হতে যাচ্ছে বিদেশি উৎস থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধে ২০ শতাংশ করছাড়ের বিশেষ সুবিধার মেয়াদ। আগামী বছরের জানুয়ারি থেকে এ সুবিধা না পাওয়ার ফলে বিদেশি ঋণ নেওয়া ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে বার্ষিক প্রায় দেড় হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ গুণতে হবে। এ পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য আগামীতে বড় চ্যালেঞ্জের সৃষ্টি করবে। জ...
বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে
বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। দুই বছর আগে বিষয়টি নিয়ে সতর্ক করেছিলেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। এবার ঝুঁকিতে থাকা সাতটি দেশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি টিভি১৮। সংবাদমাধ্যমটির গতকাল শনিবার (৫ অক্টোবর) প্রকাশিত ওই প্রতিবেদনে এরকম সাতটি দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছ...
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক সপ্তাহে বেড়েছে ৯ শতাংশ
আন্তর্জাতিক বাজারে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-গাজা-লেবানন উত্তেজনা বৃদ্ধির জেরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক সপ্তাহে বেড়েছে ৯ শতাংশ। এর মধ্যে শুধু গত বৃহস্পতিবারই এই বৃদ্ধির হার ছিল ৫ শতাংশ।আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত এক সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-...
এখনো স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে
এখনো স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে। প্রতিদিন কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ ভোক্তা। গত আগস্টের শুরুতে সরকার বদলের পর নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ও কাঁচাবাজারগুলোতে চাঁদাবাজি অনেকটা কমে আসে। এতে বাজারে নিত্যপণ্যের দাম অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে ভেবেছিল ভোক্তারা। কিন্তু পণ্যের দাম না কমে উল্টো বেড়েছে। চাল...
ডলারের বিনিময় হার ও অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় বাড়তি চাপে পড়ছেন ব্যবসায়ীরা
ডলার সংকট এখন ব্যবসায়ীদের বড় সমস্যা। ৮৫ টাকার ডলার এখন ১২২ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ৩০ শতাংশের বেশি পরিচালন ব্যয় বৃদ্ধি ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। ডলার সংকট তীব্র হচ্ছে প্রতিদিন। ব্যাংক ঋণের সুদের হার ১৪ শতাংশের ওপর চলে গেছে আরও আগে। এর মধ্যে ডলারের দর কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সুদ ব্যয়ের সঙ্গে ডলারের বিনিময় হার ও অন্যান্য ব্যয়...
নিত্যপণ্যের বাজারে কমছেই না অত্যাবশ্যক তিন খাদ্যপণ্য তেল, চিনি ও আলুর দাম
নিত্যপণ্যের বাজারে অত্যাবশ্যক তিন খাদ্যপণ্য তেল, চিনি ও আলুর দাম কিছুতেই কমছে না। আওয়ামী লীগ সরকারের সময় যে চড়া দাম ছিল, ওই সরকারের পতনের প্রায় দুই মাস পরও পণ্য তিনটি আগের সেই চড়া দামে বিক্রি হচ্ছে। এতে মূল্যস্ফীতির বাজারে এসব পণ্য কিনতে হিমশিম খাচ্ছে ভোক্তারা। তারা বলছে, বাজারে সরকারের কড়া নজরদারি বাড়ানোর পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাহলে দ...
দেশে ভোক্তাপর্যায়ে বাড়লো এলপিজি দাম
জ্বালানি তেলের দাম কমলেও দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে এক হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে সেপ্টেম্বরের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৪২১ টাকা। গত আগ...
বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে ৭০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এআইআইবি
বাংলাদেশকে ৭০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে উঠতে। গত ২৫-২৬ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত হয় এআইআইবি বার্ষিক সভা। সেখানে এআইআইবি প্রেসিডেন্ট এই প্রতিশ্রুতি দেন। ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলা’ এবং ‘প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সহায়তা’ প্রকল্প দুটির মাধ্যম...
ইউসিবি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মামদুদুর রশীদ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মামদুদুর রশীদ। সম্প্রতি তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আর্থিক পরিষেবা খাতে তার তিন দশকের অভিজ্ঞতা রয়েছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে মামদুদুর রশীদ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক...
লুট হওয়া ১২ হাজার ভরি স্বর্ণ তুলে নেওয়া হয় ২ হাজার ব্যক্তির নামে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা এ এফ হাসান আরিফ সমবায় ব্যাংকের বারো হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না এমন বক্তব্য দেয়ার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। গত রোববার কুমিল্লার কোটবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য...
পাচার হওয়া অর্থ ফেরতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে ৯ সদস্যের টাস্কফোর্স গঠন
পাচার হওয়া অর্থ ফেরতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে ৯ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। আগে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে কমিটির সদস্য সংখ্যা ছিল ১৪। গভর্নর ছাড়াও বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ, দুর্নীতি দমন কমিশন, অর্থ...
৪ দফা বৃদ্ধির পর বাজারে কমলো স্বর্ণের দাম
ভরিতে ১ হাজার ২৫৯ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের কথা জানিয়েছে বাজুস। এর আগে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষিতে গত মঙ্গল ও বুধবার (২৪-২৫...
ধরা ছোঁয়ার বাইরে ইলিশ, সপ্তাহ ব্যবধানে দর বেড়েছে আট শতাংশ
ভরা মৌসুমেও ধরা ছোঁয়ার বাইরে ইলিশের দর। ভরা মৌসুমেও সাধারণ মানুষের নাগালে নেই জাতীয় মাছ ইলিশ। টিসিবির হিসাব বলছে, সপ্তাহ ব্যবধানে ইলিশের দর বেড়েছে আট শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় যা বৃদ্ধি পায় ৩৫ শতাংশ। বাজার ঘুরে দেখা যায়, ৭শ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। আর এক কেজির বেশি ওজনের ইলিশ কিনতে গুনতে হচ্ছে...
বাংলাদেশের বর্তমান রিজার্ভ ও মূল্যস্ফীতি পরিস্থিতি
ঢাকা প্রেস নিউজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেশের বর্তমান রিজার্ভ ও মূল্যস্ফীতি পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, দেশের বর্তমান প্রকৃত রিজার্ভের পরিমাণ ২০.৫০ বিলিয়ন মার্কিন ডলার, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী। গভর্নর আরও জানিয়েছেন, গত...
১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ বাতিল
বৈষম্যমুক্ত ও প্রগতিশীল কর ব্যবস্থা গড়ে তুলতে ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, একজন নিয়মিত করদাতাদের আর আয়ের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ হারে আয়কর দিতে হয়। একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে প্রদেয় করের ওপর আরও...
আলু, পেঁয়াজ ও ডিম আমদানিতে শুল্ক প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার
নিত্যপণ্যের দাম সহনীয় করতে আলু, পেঁয়াজ ও ডিম আমদানিতে শুল্ক প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পরামর্শে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ে এসংক্রান্ত একটি প্রস্তাবনা পাঠিয়েছে। রবিবার বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআর সুত্রে এসব তথ্য জানা গেছ। ট্যারিফ কমিশনের সুপারিশে বলা হয়, সম্প্রতি বন্যায় দেশের প্রায় ১১টি জেলা প্লাবিত...
দেশের বাজারে কমালো সোনার দাম
দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬২১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। কমানোর পর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা। গতকাল রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল স...
বদলে ফেলা হবে ৫, ১০ ও ২০ টাকার নোট: ড. সালেহউদ্দিন আহমেদ
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পর্যায়ক্রমে বদলে ফেলা হবে ৫, ১০ ও ২০ টাকার নোট। কারণ এই নোটগুলো খুব নাজুক পর্যায়ে চলে গেছে। তিনি জনসাধারণকে যত্নের সঙ্গে মুদ্রা ব্যবহারের পরামর্শও দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন। উপদেষ্টা জানান, এ মাসের শেষে বা আগামী মাসে চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট...






























