সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ধরা ছোঁয়ার বাইরে ইলিশ, সপ্তাহ ব্যবধানে দর বেড়েছে আট শতাংশ

ধরা ছোঁয়ার বাইরে ইলিশ, সপ্তাহ ব্যবধানে দর বেড়েছে আট শতাংশ

ভরা মৌসুমেও ধরা ছোঁয়ার বাইরে ইলিশের দর। ভরা মৌসুমেও সাধারণ মানুষের নাগালে নেই জাতীয় মাছ ইলিশ। টিসিবির হিসাব বলছে, সপ্তাহ ব্যবধানে ইলিশের দর বেড়েছে আট শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় যা বৃদ্ধি পায় ৩৫ শতাংশ। বাজার ঘুরে দেখা যায়, ৭শ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। আর এক কেজির বেশি ওজনের ইলিশ কিনতে গুনতে হচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত।


কমেনি ব্রয়লার ও সোনালী মুরগির দাম , বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। আর বাজার ভেদে ডিমের ডজন ঠেকেছে ১৭০ টাকা পর্যন্ত। এদিকে অধিকাংশ সবজির দর অপরিবর্তিত থাকলেও বেড়েছে বেগুন ও কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ গুনতে হচ্ছে আড়াইশ টাকা আর বেগুনের দাম ঠেকেছে ১৮০ টাকা পর্যন্ত। আলু-পেঁয়াজে মেলেনি স্বস্তি। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি আদার দাম বেড়েছে ৬০ টাকা পর্যন্ত।