সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাচার হওয়া অর্থ ফেরতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে ৯ সদস্যের টাস্কফোর্স গঠন

পাচার হওয়া অর্থ ফেরতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে ৯ সদস্যের টাস্কফোর্স গঠন

পাচার হওয়া অর্থ ফেরতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে ৯ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। আগে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে কমিটির সদস্য সংখ্যা ছিল ১৪। 

 

গভর্নর ছাড়াও বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ, দুর্নীতি দমন কমিশন, অর্থ বিভাগ, এনবিআর, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিকে টাস্কফোর্সের সদস্য করা হয়েছে। এর আগে এই টাস্কফোর্স গঠন করার কথা জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

 

ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত বৈদেশিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৪ হাজার ৯৬৫ কোটি ডলার পাচার হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সোয়া ৪ লাখ কোটি টাকা।