সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৯:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৪ দফা বৃদ্ধির পর বাজারে কমলো স্বর্ণের দাম

৪ দফা বৃদ্ধির পর বাজারে কমলো স্বর্ণের দাম

ভরিতে ১ হাজার ২৫৯ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের কথা জানিয়েছে বাজুস।

 

এর আগে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষিতে গত মঙ্গল ও বুধবার (২৪-২৫ সেপ্টেম্বর) দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। সবশেষ শনিবার তেজাবী স্বর্ণের দাম কমায় নতুন দাম নির্ধারণের কথা জানালো বাজুস। এই দর আজ রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।


নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের (১১.৬৬৪ গ্রাম) দাম পড়বে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯২ হাজার ২৮৬ টাকা।


স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারিত রয়েছে ২ হাজার ১০০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারিত রয়েছে ১ হাজার ২৮৩ টাকা।