সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৯:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পেঁয়াজ-সবজি-মুরগির দাম কমলেও আলুর দাম বাড়তি

পেঁয়াজ-সবজি-মুরগির দাম কমলেও আলুর দাম বাড়তি

ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজ, শীতকালীন সবজি এবং ব্রয়লার মুরগির দাম কমতে শুরু করেছে। তবে আলু এবং খোলা সয়াবিন তেলের দাম এখনও বাড়তি।
 

শুক্রবার (২২ নভেম্বর) কারওয়ান বাজার, মালিবাগ, মিরপুর, শেওড়াপাড়া ও মোহাম্মদপুরসহ বিভিন্ন বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে।

 

সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের কেজি ১০ থেকে ২০ টাকা কমে বর্তমানে ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানিকৃত পেঁয়াজের দামও ৫ থেকে ১০ টাকা কমে মানভেদে ৮৫ থেকে ১১০ টাকায় নেমে এসেছে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দামেও প্রভাব পড়েছে।
 

বাজারে শিম ১০০-১২০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৫০-৬০ টাকা, কাঁচা মরিচ ১৪০-১৬০ টাকা, মুলা ৫০-৬০ টাকা, বেগুন ৮০-১২০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, ঢ্যাঁড়স ৭০-৮০ টাকা এবং লাউ ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। তিন সপ্তাহ আগেও শিমের কেজি ছিল ২৩০-২৪০ টাকা। অন্য সবজির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

 

আলুর দাম এখনও চড়া। খুচরা পর্যায়ে মানভেদে আলু ৭০-৭৫ টাকায় বিক্রি হচ্ছে, যা তিন সপ্তাহে কেজি প্রতি ১৫ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, হিমাগার থেকে বেশি দামে কেনার কারণে বাজারে দাম বাড়তি।

 

খোলা সয়াবিন তেল এবং পাম তেলের দাম এখনও বেশি। খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ১৭০-১৭২ টাকা এবং পাম তেল ১৬২-১৬৩ টাকায় বিক্রি হচ্ছে। এক মাসের ব্যবধানে সয়াবিন তেলের দাম লিটারে ১৬-১৭ টাকা এবং পাম তেলের দাম ১৩ টাকা বেড়েছে।

 

ব্রয়লার মুরগির দাম কমে ১৭৫-১৮৫ টাকায় নেমেছে। তবে সোনালি মুরগির দাম কেজি প্রতি ১০-১৫ টাকা বেড়েছে। ডিমের ডজনের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে, তবে কিছু জায়গায় ৫ টাকা কমে ১৪৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
 

মোটকথা, কিছু পণ্যের দাম কমলেও দৈনন্দিন বাজারে আলু ও তেলের মতো প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি থাকায় ভোক্তাদের কষ্ট বেড়েছে।