বাণিজ্য — পাতা ২৪
ভারতে খাদ্যের ক্রমবর্ধমান দাম কেন পুরো বিশ্বের মাথাব্যথার কারণ
ভারতে খাদ্য মূল্যস্ফীতির প্রভাব বুঝতে গেলে ফাস্ট ফুড রেস্তোরাঁয় যাওয়া যেতে পারে। দেখা যাবে, সাবওয়ের স্যান্ডউইচের ওপর বিনা পয়সায় যে পনিরের টুকরা দেওয়া হতো, সেটা উধাও হয়ে গেছে। ম্যাকডোনাল্ডস ও বার্গার কিংয়ের বার্গার থেকে হারিয়ে গেছে টমেটো। স্থানীয় সব রেস্তোরাঁয় টমেটোভিত্তিক সব খাবারের দাম বেড়ে গেছে। খাদ্যের দাম বেড়ে যাওয়ায় ভারত সরকার রপ্তানি সীমিত কর...
আজ ঢাকার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা
সপ্তাহের প্রথম দিন আজ ঢাকার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টায় সূচক বেড়েছে; লেনদেনেও গতি দেখা যাচ্ছে। এ ছাড়া যেসব কোম্পানির লেনদেন হয়েছে, তাদের বেশির ভাগেরই দাম বেড়েছে, যদিও বেশ কিছু কোম্পানির শেয়ার এখনো সর্বনিম্ন মূল্যস্তরে আটকে আছে। সপ্তাহের প্রথম দিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালি পেপার; এরপর আছে ফুওয়াং ফুড, ইস্টার্ন হাউজ...
সাড়ে ২৩ কোটি ডলার চীনা ঋণে কেনা হচ্ছে চার জাহাজ
জাহাজ কেনার জন্য সাড়ে ২৩ কোটি ডলারের সরবরাহকারী ঋণ দিচ্ছে চীন। এই ঋণ পরিশোধের সময় ১৫ বছর। এর মধ্যে চার বছর গ্রেস পিরিয়ড। সব মিলিয়ে সুদের হার ২ দশমিক ২ শতাংশ। প্রাথমিক পরিকল্পনায় ছয়টি জাহাজ কেনার কথা ছিল। কিন্তু ডলার এবং জাহাজ নির্মাণের সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় এখন সেই দামে মিলবে চারটি। চীন থেকে নতুন ঋণ নিচ্ছে বাংলাদেশ। এই ঋণের অর্থে বাংলাদেশ শিপিং...
গরুর মাংস আমদানি করে দেশে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি করা সম্ভবঃ বাণিজ্যসচিব
বিদেশ থেকে গরুর মাংস আমদানি করলে দেশে তা ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। তবে দেশীয় উৎপাদকদের সুরক্ষা দিতে গরুর মাংস আমদানি করা হচ্ছে না বলে জানান তিনি। তবে দেশীয় উৎপাদকেরা বলেছেন, আমদানি করে এত কম দামে গরুর মাংস বিক্রি করা সম্ভব নয়। গতকাল শুক্রবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন...
আমদানির গত জুলাইয়ে ঋণপত্র খোলা কমেছে ৩১ দশমিক ১৯ শতাংশ
গত ২০২২-২৩ অর্থবছরে আমদানি কমেছে ১৫ দশমিক ৮১ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে আমদানি বেড়েছিল প্রায় ৩৬ শতাংশ। চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৪৩২ কোটি ডলারের ঋণপত্র খুলেছেন ব্যবসায়ীরা। গত বছরের একই মাসে ঋণপত্র খোলা হয়েছিল ৬৩৫ কোটি ডলারের। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় গত জুলাইয়ে ঋণপত্র খোলা কমেছে ৩১ দশমিক ১৯ শতাংশ। এর আগে জুন মাসে আমদানি কমে...
কর বাড়িয়ে প্রায় দ্বিগুণ করায় ফ্ল্যাট ও জমি নিবন্ধনে আগ্রহ কমে গেছে ক্রেতাদের
শুধু ঢাকা শহরেই এ খাত থেকে আয়কর আদায় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশে নেমেছে। ফ্ল্যাট ও জমি নিবন্ধনে কর বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে। তাই ফ্ল্যাট ও জমি নিবন্ধনে আগ্রহ কমে গেছে ক্রেতাদের। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, শুধু ঢাকা শহরেই এ খাত থেকে আয়কর আদায় প্রায় এক-তৃতীয়াংশে নেমে গেছে। তার মানে, ঢাকা ও আশপাশের এলাকায় জমি ও ফ্ল্যা...
বাংলাদেশে প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভারত
বাংলাদেশে প্রায় ১০ বিলিয়ন ডলার (১ হাজার কোটি ডলার) বিনিয়োগ করবে ভারত। মিরসরাই ও মোংলায় দুটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে ভারতের বিনিয়োগ আরও বাড়বে। বর্তমানে বাংলাদেশে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে ভারতের। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আজ শনিবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু মিলনায়তনে এক সেমিনারে এ তথ্য দ...
দুইজন কর কর্মকর্তার উপর হামলা কাকতালীয় নাকি চক্র ?
কৃপাসিন্ধু দাস বিসিএস (ট্যাকসেশন) ৩০তম ব্যাচের কর্মকর্তা। ৬ ডিসেম্বর ২০২০ সালে বিকেলে তিনি বাসায় যাওয়ার উদ্দেশ্যে অফিস থেকে বের হন। বিকেল ৫টা ২৫ মিনিটে অফিস থেকে বের হবার পর পরই কিছু লোক হামলা করে শক্ত কিছু দিয়ে মাথায় এবং চোখে আঘাত করে আঘাতের ফলে তিনি জ্ঞান হারিয়ে তিনি রাস্তায় পড়ে যান। তখন তিনি ঢাকার রমনা এলাকার সিদ্ধেশ্বরী সার্কুলার রোড...
আজ ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষ তালিকায় মিরাকল ইন্ডাস্ট্রিজ
ঢাকার শেয়ারবাজারে সম্প্রতি বন্ধ থাকা কোম্পানির শেয়ারের দরবৃদ্ধির একটি ধারা দেখা যাচ্ছে। আজও তাই ঘটেছে। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বন্ধ থাকা একটি কোম্পানি। এদিকে আজ সপ্তাহের শেষ দিনে ঢাকার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। প্রথম ৩০ মিনিটে সূচক নিম্নমুখী থাকলেও পরে তা আবার ঘুরে দাঁড়ায়। দিনের প্রথম ঘণ্টার লেনদেনের পর দ্বিতীয় শীর্ষ স্থানে উ...
জনতা ব্যাংকের গত তিন মাসে ব্যাংকটিতে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ হয়ে গেছে
গত জুন শেষে ব্যাংকটির বিতরণ করা ঋণের ৩০ শতাংশই খেলাপি হয়ে গেছে। প্রভাবশালী তিন গ্রাহকের কাছে ৪০ হাজার কোটি টাকার ঋণ। রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক একসময় দেশের ভালো ব্যাংক হিসেবে পরিচিত ছিল। উদ্যোক্তাদেরও অর্থায়নের প্রধান উৎস ছিল ব্যাংকটি। জনতা ব্যাংকের অর্থায়নে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন দেশের অনেক শিল্পোদ্যোক্তা। সেই ব্যাংকটি এখন দেশে...
জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ দিয়েছে বিএফআইইউ
আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দল ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিএফআইইউ দলটির সঙ্গে কোনো ব্যবসায়িক সম্পর্ক থাকলে তা–ও বন্ধ করার নির্দেশ দিয়েছে। বিএফআইইউ গতকাল সোমবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে। এই প্রজ্ঞাপন ব্...
আর দিতে হবে নাসঞ্চ য়পত্রের মুনাফায় বাড়তি কর, এনবিআর প্রজ্ঞাপন জারি
সঞ্চয়পত্রের বাইরে রপ্তানিতে নগদ ভর্তুকি থেকে প্রাপ্ত অর্থ রপ্তানিকারকের আয় হিসেবে আর অন্তর্ভুক্ত হবে না। এ নিয়ে এনবিআরের নতুন নির্দেশনা। সঞ্চয়পত্রের মুনাফা থেকে বাড়তি আর কোনো কর আদায় করা হবে না। এটির মুনাফা থেকে উৎসে যে কর কেটে রাখা হবে, সেটিই চূড়ান্ত কর–দায় হিসেবে বিবেচিত হবে। এ ব্যাপারে গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি কর...
বাজারে মসুর ডালের দাম বাড়লো কেজিতে ৫ টাকা
বাজারে প্রতিনিয়তই কোনো না কোনো ভোগ্যপণ্যের দাম বাড়ছেই। ডিম ও পেঁয়াজের দামে অস্থিরতার পর এবার বেড়েছে মসুর ডালের দাম। চলতি সপ্তাহে খুচরা পর্যায়ে সব ধরনের মসুর ডালের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। নিম্ন আয়ের মানুষ যখন মাছ, মাংস ও ডিম কিনতে হাঁসফাঁস করছেন, তখন ডালের এই বাড়তি দাম তাঁদের সংসার খরচ আরও বাড়িয়ে দেবে। গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দ...
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে এগিয়ে খাদ্য, প্লাস্টিক ও বিমা কোম্পানি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সকাল থেকে লেনদেনে শীর্ষে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক পণ্য, প্লাস্টিক, বিমা, ভোজ্যতেল, কাগজ, সিমেন্ট, জুতা, জ্বালানি ইত্যাদি কোম্পানির শেয়ার। তবে সকাল থেকে শেয়ার লেনদেন ও মূল্যবৃদ্ধিতে কিছুটা ধীরগতি ও ওঠানামা লক্ষ করা গেছে। ডিএসইতে লেনদেন শুরুর পর কিছুটা ধীরগতিতে লেনদেন চলে। এরপর সকাল সাড়ে...
বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হতে পারে প্রায় এক শ কোটি ডলার
বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনায় একাধিক সংস্থা তদন্ত করেছে। সেখানে ঘটনার বর্ণনা আছে। হলিউডের নতুন প্রামাণ্যচিত্র বিলিয়ন ডলার হাইস্ট-এও ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ বা ৮১ মিলিয়ন ডলার চুরি হয়েছিল ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি। বাংলাদেশ ব্যাংক চুরির এই ঘটনা গোপন রেখেছিল ২৪ দি...
ব্রিকস কতটা সফল হয়েছে
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয়েছে বিকাশমান পাঁচ অর্থনীতির জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার (ব্রিকস) এই জোট এখন বিশ্ব মঞ্চে বেশ গুরুত্ব পাচ্ছে। তবে সদস্যদেশগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্কও খুব সহজ নয়। জোহানেসবার্গের এই সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় জোটে যোগ দেওয়ার জন্য কিছু আবেদন বিবেচনা করা। দক্ষিণ আফ্র...
গ্লোবাল ইসলামী ব্যাংকের সকল সেবা আগামী সেপ্টেম্বর মাসে বন্ধ থাকবে প্রথম ৫ দিন
বেসরকারি খাতের গ্লোবাল ইসলামী ব্যাংকের সব সেবা আগামী সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিন বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সিস্টেমের নতুন সংস্করণ স্থাপনের তথ্য স্থানান্তরের জন্য এই সময়ে ব্যাংকটিকে কার্যক্রম বন্ধ রাখার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বর মোট ১২০ ঘণ্টা...
যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংকের ঋণমান অবনমন করেছিল মুডিস
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংকের ঋণমান অবনমন করেছিল মুডিস, এবার সেই পথে হাঁটল এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। গতকাল সোমবার তারা দেশটির আঞ্চলিক পাঁচটি ব্যাংকের ঋণমান এক ধাপ অবনমন করেছে বলে সিএনএন জানিয়েছে। এক গবেষণা নোটে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস বলেছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে ঋণ দেওয়া-নেওয়া ‘কঠিন’ হয়ে পড়ার কারণে পাঁচটি ব্যাংকের ঋণমান অবনমন কর...






























