বাণিজ্য — পাতা ২৩
আজ ঢাকার শেয়ারবাজারে মূল্যবৃদ্ধির শীর্ষে বিমা খাত
আজ ঢাকার শেয়ারবাজারে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। সূচক ও লেনদেন বেড়েছে এবং সর্বনিম্ন মূল্যস্তরে আটকে থাকা কোম্পানি বাদে অন্য যেসব কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে, তার বেশির ভাগ শেয়ারেরই দাম বেড়েছে। আজ দিনের প্রথম এক ঘণ্টায় ১৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের ক্ষেত্রে আজও শীর্ষ স্থানে আছে খাদ্য খাতের কোম্পানি ফু ওয়াং ফুড। এই কোম্পানিটি গত কয়েক ম...
হিমাদ্রির শেয়ারদর বেড়ে ছয় মাসে ১০৬ গুণ
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই বোর্ডে তালিকাভুক্ত হিমাদ্রি লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কারসাজির মাধ্যমে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, মাত্র ছয় মাসের ব্যবধানে কোম্পানিটির ৩৫ টাকার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৩ হাজার ৭১৪ টাকা। সেই হ...
রিজার্ভ কমছে আরও এ সপ্তাহে
চলতি সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধ করতে হবে বাংলাদেশ ব্যাংককে। এবার জুলাই-আগস্ট সময়ের জন্য সুদসহ ১১০-১২০ কোটি ডলার আমদানি দায় পরিশোধ করতে হবে। গত বুধবার আইএমএফের হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ২ হাজার ৩০৬ কোটি ডলার। ফলে আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে ২ হাজার ২০০ কোটি ডলারের নিচে নেমে যাবে। বাংলাদেশ...
ডিমের মূল্য এত দ্ধির পেয়েছে কেন?
খুচরা বাজারে যখন একটি ডিম ১৫ টাকায় বিক্রি হচ্ছিল, তখন পোলট্রি শিল্পের দিকে আবারও ‘মূল্য কারসাজির’ অভিযোগের আঙুল তোলা হয়েছে। ডিমের মূল্য বৃদ্ধির এই বিতর্কে কেউই দেশের লেয়ার ফার্মার, যাঁরা ডিম উৎপাদন করছেন, তাঁদের সংখ্যা বা অবস্থা সম্পর্কে কোনো তথ্য বা পরিসংখ্যান প্রকাশ করেননি। অবস্থাদৃষ্টে মনে হয়েছে, দেশের মোট লেয়ার ফার্মের সংখ্যা, এর মধ্যে কতটি উৎপ...
ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে আজও ফু ওয়াং ফুড
আজ রোববার ঢাকার শেয়ারবাজারে সকাল থেকে লেনদেন ও সূচকের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। লেনদেনের তালিকায় শীর্ষে আছে ফু ওয়াং ফুড, দ্বিতীয় স্থানে আছে ক্রিস্টাল ইনস্যুরেন্স, তৃতীয় স্থানে আছে খান ব্রাদার্স। এই তিন কোম্পানির শেয়ারের দাম কয়েক মাস ধরে অস্বাভাবিক হারে বাড়ছে। বাজার–সংশ্লিষ্ট মানুষেরা বরাবরই ফু ওয়াং ও খান ব্রাদার্সের মতো কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির ক...
ডেঙ্গু নিয়ন্ত্রণসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়নে বাংলাদেশের জন্য ২০ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের
ডেঙ্গু নিয়ন্ত্রণসহ শহর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবাব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের জন্য ২০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায়ও এই অর্থ ব্যবহৃত হবে। বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ‘আরবান হেলথ, নিউট্রিশন ও পপুলেশন প্রজেক্ট’ শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবার নেটওয়ার্ক গড়ে তু...
চলছে ডলার কেনাবেচার রমরমা ব্যবসা ফেসবুক–অ্যাপে
দেশজুড়ে বৈদেশিক মুদ্রা বা ডলার কেনাবেচার রমরমা ব্যবসা চলছে। ডলার–সংকটের সময়ে এ ঘটনা ঘটছে সবার নজরের মধ্যেই। ডিজিটাল মাধ্যমে চলছে এ ব্যবসা। এর মাধ্যমে একদিকে দেশ থেকে বিপুল অর্থ পাচার হচ্ছে, অন্যদিকে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। অথচ বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া দেশে এ ধরনের ব্যবসার কোনো বৈধতা নেই। অবৈধ এ ব্যবসা ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের যেমন কোনো প...
আজ বেশ কয়েক মাস পর ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং
ঢাকার শেয়ারবাজারে আজ দিনের প্রথম ঘণ্টায় সূচক ও বিভিন্ন শেয়ারের দাম বেড়েছে। আজ বেশ কয়েক মাস পর ফুওয়াং ফুডকে পেছনে ফেলে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং। এটি দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ কোম্পানি। মূলত কোম্পানিটির মুনাফা ও লভ্যাংশ বৃদ্ধির খবরে এটি লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ইস্টার্ন হাউজিং বিনিয়োগকার...
ইতিহাসে আর্থিক হিসাবের সর্বোচ্চ ঘাটতি নিয়ে একটি অর্থবছর শেষ করেছে বাংলাদেশ
বিদায় নেওয়া ২০২২-২৩ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৯ শতাংশের বেশি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটেছে প্রায় ১৪ শতাংশ, বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ কমেছে অর্ধেক, কমেছে বেসরকারি বিনিয়োগ, শিল্পের মধ্যবর্তী পণ্য ও মূলধনি যন্ত্রপাতির আমদানি কমেছে ব্যাপকভাবে, বেড়েছে খেলাপি ঋণ, দুর্বল হয়েছে ব্যাংক খাত। ইতিহাসে আর্থিক হিসাবের সর্বোচ্চ ঘাটতি নিয়ে একটি অর...
বাংলাদেশে প্রায় অর্ধেক জাপানের তুলনায় পণ্য উৎপাদন খরচ
বাংলাদেশে ব্যবসারত জাপানি কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৭১ শতাংশই ব্যবসার পরিবেশ নিয়ে সন্তুষ্ট নয়। এর মধ্যে ২৬ দশমিক ২ শতাংশ প্রতিষ্ঠান ব্যবসার পরিবেশ নিয়ে একেবারেই অসন্তুষ্ট। বাকি প্রায় ৪৫ শতাংশ কোম্পানি জানিয়েছে, তারা ‘কিছুটা অসন্তুষ্ট’। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) এক জরিপে এই মতামত দিয়েছে দেশটির কোম্পানিগুলো। গতকাল বুধবার রাজধানী...
ভ্যাট আদায়ে ২২ শতাংশ প্রবৃদ্ধি
জুলাই মাসে ভ্যাট আদায়ে ২২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ মাসে ভ্যাট আদায় হয়েছে ৭ হাজার ৬৫৪ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১ হাজার ৩৫৫ কোটি টাকা বেশি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ বলছে, মাঠপর্যায়ে তদারকি বৃদ্ধির কারণে এবার ভ্যাট আদায় বেড়েছে। তবে অর্থনীতিবিদেরা মনে করেন, দেশে প্রায় সব জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিফলন ঘটেছে ভ্যাট বা মূল্য...
বেশি দামে ডলার কেনাবেচায় স্থগিত সাত মানি চেঞ্জারের লাইসেন্স
নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার কেনাবেচা করায় সাত মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি একই কারণে আরও ১০ মানি চেঞ্জারের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বেশি দামে ডলার কেনাবেচা করায় এ সিদ্ধান্ত নেওয়...
টার্নওভার কর কমল কোমল পানীয় উৎপাদনকারী কোম্পানির
কার্বনেটেড বা কোমল পানীয় উৎপাদনকারী কোম্পানির ওপর টার্নওভার কর কিছুটা কমানো হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে এসব কোম্পানির টার্নওভার কর ন্যূনতম ৫ শতাংশ করা হয়েছিল। সেই করহার কমিয়ে এখন ৩ শতাংশ করা হলো। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ এ আদেশ জারি করেছে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতু্ল মুনিম স্বাক্ষরিত এ আদেশ ইতিমধ্যে কার্যকরও করা হয়েছে। চলতি...
ভারতের চাল কিনছে না ক্রেতারা, শুল্কের কারণে আটকে গেছে পাঁচ লাখ টন চালের চালান
শুল্ক আরোপের কারণে ভারত থেকে সেদ্ধ চাল রপ্তানি স্থগিত করেছে দেশটির রপ্তানিকারকেরা। আমদানিকারকেরাও শুল্ক দিয়ে অতিরিক্ত দামে চাল কিনতে চান না, সে কারণে উভয় পক্ষের তৎপরতায় দেশটি থেকে পাঁচ লাখ সেদ্ধ চাল রপ্তানি স্থগিত হয়ে গেছে। রয়টার্সের বরাতে দ্য হিন্দু জানিয়েছে, পাঁচ লাখ টন চালের এই চালান মধ্য অক্টোবরের পর ছাড় করা হবে, অর্থাৎ শুল্ক উঠে যাওয়ার পর। কিন...
আজ ঢাকার শেয়ারবাজারে প্রথম ঘণ্টায় লেনদেন ১০০ কোটি ছাড়িয়েছে
আজ ঢাকার শেয়ারবাজারে প্রথম এক ঘণ্টায় যেসব কোম্পানির লেনদেন হয়েছে, তার বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। লেনদেনেও গতি আছে। তবে প্রথম ঘণ্টার পর তিনটি সূচকের মধ্যে দুটি সূচক কমেছে। প্রথম ঘণ্টায় লেনদেন ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। আজও দেখা যাচ্ছে, যেসব কোম্পানি লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে, সেগুলো ঠিক বিনিয়োগকারীদের আকর্ষণ করার মতো নয়। কয়েক মাস ধ...
ঢাকার শেয়ারবাজারের লেনদেনের ১৮% তিনটি কোম্পানির দখলে
তিন কোম্পানির ওপর ভর করে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেনে আধিপত্য বিস্তার করছে খাদ্য খাত। কোম্পানি তিনটি হলো ফু–ওয়াং ফুড, এমারেল্ড অয়েল ও জেমিনি সি ফুড। গতকাল ঢাকার বাজারের মোট লেনদেনের এক–চতুর্থাংশ বা ২৫ শতাংশই ছিল খাদ্য খাতের দখলে। বেশ কিছুদিন ধরে শেয়ারবাজারে উল্লিখিত তিন কোম্পানির শেয়ারের দাপট দেখা যাচ্...
রাজনৈতিক কারণে সর্বজনীন পেনশন কর্মসূচি বা স্কিম কি পরিত্যক্ত হতে পারে?
ব্যক্তিগত আক্রোশ কিংবা রাজনৈতিক কারণে সর্বজনীন পেনশন কর্মসূচি বা স্কিম কি পরিত্যক্ত হতে পারে? সরকার পরিবর্তন হলে কী হবে? এমন সব প্রশ্নের জবাবে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান আশ্বস্ত করে বলেন, সর্বজনীন পেনশন স্কিমের নিরাপত্তা নিয়ে সন্দেহ করার কিছু নেই। কবিরুল ইজদানী বলেন, ‘ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রোশে পেনশন স্কিম পরিত্...
মূল্যস্ফীতি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মূল্যস্ফীতি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, মূল্যস্ফীতি এখন বড় বিষয়। এটি কমাতে হবে। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘মূল্যস্ফীতি জ...






























