মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ দিয়েছে বিএফআইইউ

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ দিয়েছে বিএফআইইউ

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দল ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিএফআইইউ দলটির সঙ্গে কোনো ব্যবসায়িক সম্পর্ক থাকলে তা–ও বন্ধ করার নির্দেশ দিয়েছে। বিএফআইইউ গতকাল সোমবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে।

এই প্রজ্ঞাপন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি বিমা প্রতিষ্ঠান, মানি চেঞ্জার, স্টক ডিলার ও ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, সম্পদ ব্যবস্থাপক, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), সমবায় সমিতি, আবাসন কোম্পানি, আইনজীবী ও হিসাববিদদের কাছেও পাঠানো হয়েছে।


এর আগে গত ২৪ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক গেজেটের মাধ্যমে এই দলকে নিষিদ্ধ ঘোষণা করে। ওই গেজেটে বলা হয়, সরকারের কাছে প্রতীয়মান হয় যে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামের জঙ্গি দলটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তিশৃঙ্খলার পরিপন্থী। দলটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

বিএফআইইউর প্রজ্ঞাপনে বলা হয়, এই দলের কোনো হিসাব থাকলে তা সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী অবরুদ্ধ করতে হবে এবং ব্যবসায়িক সম্পর্ক থাকলে তা বন্ধ করে এই ইউনিটকে জানাতে হবে।