মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৯:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষ তালিকায় মিরাকল ইন্ডাস্ট্রিজ

আজ ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষ তালিকায় মিরাকল ইন্ডাস্ট্রিজ

ঢাকার শেয়ারবাজারে সম্প্রতি বন্ধ থাকা কোম্পানির শেয়ারের দরবৃদ্ধির একটি ধারা দেখা যাচ্ছে। আজও তাই ঘটেছে। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বন্ধ থাকা একটি কোম্পানি।

এদিকে আজ সপ্তাহের শেষ দিনে ঢাকার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। প্রথম ৩০ মিনিটে সূচক নিম্নমুখী থাকলেও পরে তা আবার ঘুরে দাঁড়ায়। দিনের প্রথম ঘণ্টার লেনদেনের পর দ্বিতীয় শীর্ষ স্থানে উঠে এসেছে বন্ধ থাকা কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ। শেয়ারের দর বেড়েছে প্রায় পাঁচ শতাংশ। 


কয়েক দিন আগে কোম্পানির পরিচালনা পর্ষদ নতুন করে গঠিত হয়। এরপর নতুন পর্ষদ ঘোষণা দেয়, ৩০ সেপ্টেম্বর থেকে কোম্পানির কার্যক্রম আবারও শুরু হবে। এই ঘোষণার পর থেকে কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বেড়েছে।

আজ ঢাকার শেয়ার বাজারে কোনো খাতই এককভাবে লেনদেনের শীর্ষে নেই। মূল্যবৃদ্ধির ক্ষেত্রে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। লেনদেনের ক্ষেত্রে যথারীতি শীর্ষ স্থানে আছে ফুওয়াং ফুড।

আজ ঢাকার বাজারে ফু ওয়াং ফুডের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি টাকার; মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৮৯ লাখ টাকার। লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে আছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি; এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে পাঁচ কোটি ২৫ লাখ টাকার।


এর আগে বন্ধ থাকা কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়েছে। এই কোম্পানিও লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছিল।

দিনের প্রথম সোয়া এক ঘণ্টা লেনদেনের পর বাজারের তিনটি সূচকের মধ্যে দুটি সূচক ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে ডিএসইএক্স সূচকের উত্থান হয়েছে ৭ দশমিক ২৯ পয়েন্ট; ডিএসইএস সূচকের পতন হয়েছে ২ দশমিক ২৫ পয়েন্ট; ডিএস ৩০ সূচকের পতন হয়েছে শূন্য দশমিক ২৫ পয়েন্ট। দিনের প্রথম সোয়া এক ঘণ্টায় লেনদেন হয়েছে ১২৫ কোটি টাকার শেয়ার।