মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে এগিয়ে খাদ্য, প্লাস্টিক ও বিমা কোম্পানি

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে এগিয়ে খাদ্য, প্লাস্টিক ও বিমা কোম্পানি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সকাল থেকে লেনদেনে শীর্ষে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক পণ্য, প্লাস্টিক, বিমা, ভোজ্যতেল, কাগজ, সিমেন্ট, জুতা, জ্বালানি ইত্যাদি কোম্পানির শেয়ার। তবে সকাল থেকে শেয়ার লেনদেন ও মূল্যবৃদ্ধিতে কিছুটা ধীরগতি ও ওঠানামা লক্ষ করা গেছে। 

ডিএসইতে লেনদেন শুরুর পর কিছুটা ধীরগতিতে লেনদেন চলে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে লেনদেন কিছুটা বেড়েছিল, তবে এর কিছুক্ষণের মধ্যে তা আবার কমে যায়। এর মধ্যে বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩ দশমিক ৯৫ পয়েন্ট। এ ছাড়া ডিএসইএস সূচক দশমিক ৪৮ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট কমেছে।


আজ দিনের প্রথম ১ ঘণ্টায় লেনদেন হয়েছে ১১৪ কোটি টাকার মতো। এই সময় লেনদেনে শীর্ষে রয়েছে ফু ওয়াং ফুড লিমিটেড। ১ ঘণ্টায় কোম্পানিটির ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল সরকারি প্লাস্টিক খাতের প্রতিষ্ঠান মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটির মোট ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল রূপালি লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। এক ঘণ্টায় এটির প্রায় পাঁচ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনটি সূচকই ছিল নিম্নমুখী। এর মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৩১ পয়েন্ট কমে ৬ হাজার ২৮৮ পয়েন্টে, ডিএসইএস সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৫ পয়েন্টে ও ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৮৯ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইতে প্রায় ৫০৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।