সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ বেশ কয়েক মাস পর ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং

আজ বেশ কয়েক মাস পর ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং

ঢাকার শেয়ারবাজারে আজ দিনের প্রথম ঘণ্টায় সূচক ও বিভিন্ন শেয়ারের দাম বেড়েছে। আজ বেশ কয়েক মাস পর ফুওয়াং ফুডকে পেছনে ফেলে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং। এটি দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ কোম্পানি। মূলত কোম্পানিটির মুনাফা ও লভ্যাংশ বৃদ্ধির খবরে এটি লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ইস্টার্ন হাউজিং বিনিয়োগকারীদের জানিয়েছে, গত ৩০ জুন সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটির মুনাফা বা শেয়ার প্রতি আয় আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে তারা বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এই দুই খবরে কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে; ফলে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে এটি লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে।


এ ছাড়া খাতভিত্তিক মূল্যবৃদ্ধিতে এগিয়ে আছে খাদ্য, তথ্য প্রযুক্তি ও বিমা খাত। তবে এককভাবে অন্য কোনো কোম্পানি মূল্যবৃদ্ধিতে এগিয়ে নেই। প্রথম ঘণ্টায় লেনদেনের শীর্ষে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারে লেনদেন হয়েছে ২০ কোটি ৫৭ লাখ টাকার; দ্বিতীয় স্থানে থাকা ফু ওয়াং ফুডের শেয়ারের লেনদেন হয়েছে ১৩ কোটি ৬২ লাখ টাকা; তৃতীয় স্থানে থাকা সোনালি পেপারের শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৭২ লাখ টাকা।

প্রথম ঘণ্টার লেনদেনের পর দেখা যাচ্ছে, আজ ঢাকার বাজারের তিনটি সূচকই ঊর্ধ্বমুখী। বাজারের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫ দশমিক ৪৪ পয়েন্ট, ডিএসইএস সূচক বেড়েছে শূন্য দশমিক ২০ পয়েন্ট, ডিএস ৩০ সূচক বেড়েছে ২ দশমিক ৭১ পয়েন্ট। দিনের প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ১২৯ কোটি টাকার শেয়ার।