সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টার্নওভার কর কমল কোমল পানীয় উৎপাদনকারী কোম্পানির

টার্নওভার কর কমল কোমল পানীয় উৎপাদনকারী কোম্পানির

কার্বনেটেড বা কোমল পানীয় উৎপাদনকারী কোম্পানির ওপর টার্নওভার কর কিছুটা কমানো হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে এসব কোম্পানির টার্নওভার কর ন্যূনতম ৫ শতাংশ করা হয়েছিল। সেই করহার কমিয়ে এখন ৩ শতাংশ করা হলো।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ এ আদেশ জারি করেছে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতু্ল মুনিম স্বাক্ষরিত এ আদেশ ইতিমধ্যে কার্যকরও করা হয়েছে। চলতি অর্থবছরের আগে এ খাতে ন্যূনতম টার্নওভার কর দশমিক ৬০ শতাংশ।

জানা গেছে, এ খাতে প্রতিবছর টার্নওভার বা বার্ষিক লেনদেনের পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা। বাংলাদেশে দেশি–বিদেশি মিলিয়ে বেশ কিছু কোম্পানি কার্বনেটেড পানীয় বাজারজাত করে।